সর্বশেষ আপডেট : ৩ ঘন্টা আগে
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬ খ্রীষ্টাব্দ | ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

কাতারে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৬

ডেইলি সিলেট ডেস্ক ::

কাতারের আঞ্চলিক জলসীমায় একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ছয়জন আরোহী নিহত হয়েছেন।

রোববার (২২ মার্চ) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে। হেলিকপ্টারটিতে মোট ৭ জন আরোহী ছিলেন, যার মধ্যে একজন এখনও নিখোঁজ রয়েছেন।

কাতার এনার্জি ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে জানানো হয়েছে, একটি রুটিন মিশনে থাকা অবস্থায় যান্ত্রিক ত্রুটির কারণে হেলিকপ্টারটি সাগরে বিধ্বস্ত হয়। দুর্ঘটনার পরপরই কাতারের বিশেষায়িত উদ্ধারকারী দল এবং উপকূলীয় সুরক্ষা বাহিনী সাগরে ব্যাপক তল্লাশি শুরু করে। এখন পর্যন্ত ছয়জনের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে এবং বাকি একজনকে খুঁজে পেতে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছে। আল জাজিরার প্রতিবেদক জেইন বাসরভি জানিয়েছেন, প্রাথমিক তদন্তে যান্ত্রিক গোলযোগের বিষয়টি সামনে এলেও পূর্ণাঙ্গ কারণ উদঘাটনে কাজ চলছে। উল্লেখ্য, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে এই দুর্ঘটনা ঘটলেও, এর সঙ্গে কোনো বৈরী হামলার সম্পর্ক নেই বলে স্পষ্ট করেছে কাতার কর্তৃপক্ষ।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: