সর্বশেষ আপডেট : ৫ ঘন্টা আগে
বুধবার, ২২ এপ্রিল ২০২৬ খ্রীষ্টাব্দ | ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

কুষ্টিয়ায় আর্থিক অনিয়মের অভিযোগে এনসিপির দুই নেতাকে শোকজ

ডেইলি সিলেট ডেস্ক ::

কু‌ষ্টিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই নেতার বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে।

শুক্রবার (২০ মার্চ) রাতে এন‌সি‌পির কুষ্টিয়া জেলা শাখার সিনিয়র যুগ্ম সমন্বয়কারী ইবাদত আলী ও কুমারখালী উপ‌জেলার প্রধান সমন্বয়কারী হেলাল উদ্দিনকে এ নোটিশ প্রদান করা হয়।

দল‌টির কু‌ষ্টিয়া জেলার প্রধান সমন্বয়কারী জান্নাতুল ফের‌দৌস ট‌নি এ তথ‌্য নি‌শ্চিত ক‌রে‌ছেন।

‌নোটিশে দুই নেতার বিরু‌দ্ধে সরকারি বরাদ্দকৃত চালের অর্থ আত্মসাৎ এবং নির্বাচনী সময়ে দলীয় নীতিমালা লঙ্ঘন করে অন্য রাজনৈতিক দলের নিকট থেকে আর্থিক সুবিধা গ্রহণের অভিযোগ উল্লেখ করা হ‌য়ে‌ছে। এছাড়া অভিযুক্ত নেতাদের আগামী সাত কর্মদিবসের মধ্যে লিখিতভাবে নো‌টি‌শের জবাব‌ দেয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

জান‌তে চাইলে কুমারখালী উপ‌জেলার প্রধান সমন্বয়কারী হেলাল উদ্দিন ব‌লেন,‌শোকজ নো‌টিশ পে‌য়ে‌ছি। আমি আমার ব‌্যাখা দি‌য়ে দি‌বো। এ বিষ‌য়ে জেলার প্রধান সমন্বয়কারী জান্নাতুল ফের‌দৌস ট‌নি ব‌লেন,বি‌ভিন্ন মাধ‌্যমে আমরা বিষয়গু‌লো জান‌তে পে‌রে‌ছি। দ‌লের স্বচ্ছতার ভি‌ত্তি‌তে ওই দুইজন‌কে শোকজ নো‌টিশ দেওয়া হ‌য়ে‌ছে। তাদের বিরু‌দ্ধে উত্থা‌পিত অ‌ভি‌যোগে নি‌জে‌দের নি‌র্দোষ প্রমাণ কর‌তে পার‌লে সাংগঠ‌নিক ব‌্যবস্থা গ্রহণ করা হ‌বে না। আর য‌দি প্রমাণ না কর‌তে পা‌রে তাহ‌লে আমরা বিষয়‌টি কেন্দ্রকে জানা‌বো। তারা প্রয়োজনীয় ব‌্যবস্থা নিবেন।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: