সর্বশেষ আপডেট : ১ ঘন্টা আগে
সোমবার, ২০ এপ্রিল ২০২৬ খ্রীষ্টাব্দ | ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

ব্রাহ্মণবাড়িয়ায় ভাবির দায়ের কোপে প্রাণ গেল দেবরের

ডেইলি সিলেট ডেস্ক ::

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মোটরসাইকেল রাখা নিয়ে বাকবিতণ্ডার জেরে ভাবির দায়ের কোপে দেবর সুমন মিয়া (২৮) নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) বিকেলে সরাইল উপজেলার কালিকচ্ছ দত্তপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সুমন মিয়া ওই এলাকার মোহাম্মদ গোলাপ মিয়ার ছেলে।

নিহতের পরিবার ও স্থানীয়রা জানায়, দুপুরে সুমন তার পরিচিত এক এনজিও কর্মীর মোটরসাইকেল তাদের বাড়ির চলাচলের সড়কের সামনে পার্কিং করে রাখে। এ নিয়ে তার চাচাতো ভাই প্রবাসী আব্দুস সাত্তারের স্ত্রী রুমানা বেগম ক্ষিপ্ত হয়। এ নিয়ে রুমানা এবং সুমনের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে সুমন সেখান থেকে চলে যায়।

দুপুরের পর তিনি আবারও বাড়ি ফিরে এলে তার চাচাতো ভাবী রুমানা বেগম গালাগালি করতে থাকে। এ নিয়ে তাদের মধ্যে ফের বাকবিতণ্ডা হয়। এ সময় রুমানা বেগম উত্তেজিত হয়ে দা দিয়ে সুমনের বুকে আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে যায়। পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

সরাইল থানার ওসি মনজুর কাদের ভূঁইয়া বলেন, পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্তসহ দায়ীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। এ ঘটনা আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: