সর্বশেষ আপডেট : ১১ ঘন্টা আগে
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬ খ্রীষ্টাব্দ | ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

ইফতারের জন্য ৪০ মিনিট বিরতি

ডেইলি সিলেট ডেস্ক ::

বাংলাদেশ-পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ চলছে। খেলাটি অনুষ্ঠিত হচ্ছে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। টস হেরে প্রথমে ব্যাট করে নাহিদ রানার গতি আর মেহেদি হাসান মিরাজদের তোপের মুখে পড়ে মাত্র ১১৪ রানেই অলআউট হয় পাকিস্তান।

টার্গেট তাড়া করতে করছে বাংলাদেশ। এই রিপোর্ট লেখা পর্যন্ত টাইগারদের সংগ্রহ ১০ ওভারের খেলা শেষে ১ উইকেট হারিয়ে ৮১ রান। জয়ের জন্য প্রয়োজন শেষ ৪০ ওভারে মাত্র ৩৪ রান। হাতে আছে ৯ উইকেট।

সাধারণত ওয়ানডে ম্যাচে ৪০ মিনিটের ইনিংস ব্রেক থাকলেও এই সিরিজে ইনিংস ব্রেকে কিছু আইন করা হয়েছে। রোজার মাস হওয়ায় রোজাদার ক্রিকেটারদের জন্যই এটি করা হয়েছে বলে নিশ্চিত করেছেন এই ম্যাচের ম্যাচ রেফারি নিয়ামুর রশিদ রাহুল।

সাধারণত ওয়ানডে ম্যাচে দুই ইনিংসের মধ্যে ৪০ মিনিটের বিরতি দেওয়া হয়। তবে এদিন দেখা গেল ১০ মিনিট পরই দ্বিতীয় ইনিংস শুরু হলো। খোঁজ নিতে ম্যাচ রেফারির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘এই সিরিজের কোনো ম্যাচে যদি বিকাল ৫টা ২৫ মিনিটের আগে প্রথম ইনিংস শেষ হয় তাহলে ১০ মিনিট পর দ্বিতীয় ইনিংস শুরু হবে। এরপর শেষ হলে নরমাল বিরতির মতো ৪০ মিনিট বিরতিই থাকবে।’

ক্রিকেটাররা সঠিক সময়ে নিয়ম মেনে রোজা ভেঙে ইফতার করতে পারেন তাদের জন্যই এই ব্যবস্থা করা হয়েছে বলে জানান রাহুল, ‘মূলত যারা রোজা আছে তারা যেন নির্বিঘ্নে রোজা ভাংতে পারেন, ইফতার করতে পারেন সে কারণেই বিরতির এই নিয়ম করা হয়েছে।’

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: