সর্বশেষ আপডেট : ১২ ঘন্টা আগে
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬ খ্রীষ্টাব্দ | ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

অপেক্ষার অবসান, আসছে শাকিবের ‘প্রিন্স’ টিজার

ডেইলি সিলেট ডেস্ক ::

ঢাকাই সিনেমার শীর্ষ তারকা শাকিব খান। তার অভিনীত সিনেমা নিয়ে দর্শকদের মধ্যেও বারতি আগ্রহ বরাবরই থাকে। এ ঈদেও মুক্তি পেতে যাচ্ছে শাকিব অভিনীত সিনেমা ‘প্রিন্স: ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’। ঘোষণার পর এ সিনেমার একটি মোশন পোস্টার প্রকাশ করার পর বেশ প্রশংসা কূড়ায় সিনেমাটি। তবে প্রচারের অংশ হিসাবে এখনও সিনেমাটির কোনো পোস্টার, টিজার, ট্রেলার বা গান এখনও আসেনি। এতে যেন অপেক্ষার বাঁধ ভেঙে যাচ্ছে শাকিব ভক্তদের। যা সামাজিক মাধ্যমে চোখ রাখলেই বোঝা যায়। অবশেষে হয়তো অপেক্ষার অবসান হচ্ছে। ঈদের সিনেমা প্রিন্স-এর টিজার কবে আসবে সেই অপেক্ষায় ছিলেন সিনেমাপ্রেমীরা। অবশেষে জানা গেল, বহুল প্রতীক্ষিত সিনেমা ‘প্রিন্স’–এর টিজার প্রকাশ করা হবে আগামীকাল বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুর ১২টায়। সিনেমাটির পরিচালক আবু হায়াত মাহমুদ জানিয়েছেন, টিজারটি প্রকাশ করা হবে ক্রিয়েটিভ ল্যান্ডের ইউটিউব চ্যানেলে।

টিজারের মাধ্যমে সিনেমার কিছুটা গল্পের আভাস, অ্যাকশন ও ভিজ্যুয়াল স্টাইলের একটি ঝলক দেখানো হবে। ফলে টিজার প্রকাশের পর সিনেমাটি নিয়ে দর্শকদের প্রত্যাশা আরও বাড়বে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। শিরিন সুলতানার প্রযোজনায় এবং ক্রিয়েটিভ ল্যান্ডের ব্যানারে নির্মিত ‘প্রিন্স’ আরও অভিনয় জ্যোতির্ময়ী কুণ্ডু, তাসনিয়া ফারিণ, রাশেদ মামুন অপু, ইন্তেখাব দিনার, ডা. এজাজ, শরীফ সিরাজসহ একঝাঁক অভিনয়শিল্পীরা।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: