সর্বশেষ আপডেট : ৫৮ মিনিট ৪০ সেকেন্ড আগে
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬ খ্রীষ্টাব্দ | ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

দীর্ঘ যুদ্ধের জন্য প্রস্তুত ইরান, উপসাগরীয় দেশে হামলার ইঙ্গিত

ডেইলি সিলেট ডেস্ক ::

যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘ যুদ্ধের জন্য ইরান প্রস্তুত বলে সতর্ক করেছেন ইরানের এক শীর্ষ কর্মকর্তা কামাল খারাজি।

সেইসঙ্গে উপসাগরীয় দেশগুলোতে হামলা চালিয়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন তিনি, যাতে দেশগুলো চাপে পড়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে সংঘাত থেকে সরে যেতে রাজি করায়।

তেহরানে যুক্তরাষ্ট্রের সম্প্রচারমাধ্যম সিএনএন-কে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে ইরানের সর্বোচ্চ নেতার কার্যালয়ের বৈদেশিক নীতি বিষয়ক উপদেষ্টা কামাল খারাজি একথা বলেন।

তিনি আপাতত কূটনৈতিক পন্থা নেওয়ার সম্ভাবনা নাকচ করে দিয়ে বলেন, এই যুদ্ধের অবসান কেবল অর্থনৈতিক চাপ বা আঘাতের মাধ্যমেই সম্ভব।

এর মধ্য দিয়ে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের দশম দিনে এসে সরকারের কঠোর অবস্থানেরই ইঙ্গিত দিলেন খারাজি।

সোমবার সিএনএন-কে খারাজি বলেন, “আমি এখন আর কূটনীতির কোনো সুযোগ দেখছি না। কারণ, ট্রাম্প অন্যদের প্রতারিত করছেন। তিনি প্রতিশ্রুতি রক্ষা করছেন না।

“আমরা দুইবারের আলোচনায় বিষয়টি বুঝতে পেরেছি। আমরা আলোচনায় জড়িত থাকার সময়ই তারা আমাদের ওপর হামলা চালিয়েছে।”

তিনি আরও বলেন, “যতক্ষণ না অর্থনৈতিক চাপ এমন পর্যায়ে পৌঁছায় যে, অন্য দেশগুলো হস্তক্ষেপ করে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসন বন্ধের নিশ্চয়তা দেয়, ততক্ষণ এ যুদ্ধ বন্ধের কোনও সুযোগ নেই।”

উপসাগরীয় দেশগুলোসহ অন্যান্য দেশগুলোরও যুদ্ধ বন্ধ করতে যুক্তরাষ্ট্রের ওপর চাপ সৃষ্টি করা প্রয়োজন বলে খারাজি মনে করেন।

তিনি বলেন, “এই যুদ্ধ অন্যদের ওপর চাপ সৃষ্টি করছে- অর্থনৈতিক চাপ, মূল্যস্ফীতি, জ্বালানির ঘাটতি। এটি চলতে থাকলে এই চাপ আরও বাড়বে। তখন অন্যদের হস্তক্ষেপ করা ছাড়া উপায় থাকবে না”

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যুদ্ধ শুরুর পর থেকে ইরান মধ্যপ্রাচ্যজুড়ে বিভিন্ন দেশে হামলা চালিয়ে আসছে। ইরানের দাবি, তারা উপসাগরীয় দেশগুলোতে যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোকে হামলার নিশানা করছে।

কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, দেশগুলোর আবাসিক ভবন এবং বিমানবন্দরও বারবার হামলার শিকার হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: