সর্বশেষ আপডেট : ২ ঘন্টা আগে
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬ খ্রীষ্টাব্দ | ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

মাটির নিচে ১০ হাজার লিটার জ্বালানি তেল মজুত, ব্যবসায়ীকে জরিমানা

ডেইলি সিলেট ডেস্ক ::

নাটোরের সিংড়া উপজেলায় মাটির নিচে পানির ট্যাংকিতে অবৈধভাবে মজুত করা প্রায় ১০ হাজার লিটার জ্বালানি তেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় জড়িত এক ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তিন কনফেকশনারি ব্যবসায়ীকে আট হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার দুপুরে পৌর শহরের নিংগইন ভাটোপাড়া এবং উপজেলার শেরকোল ও হাতিয়ান্দহ বাজারে এ অভিযান চালানো হয় বলে জানান সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত।

তেল মজুতের দায়ে দণ্ড পাওয়া রুবেল হোসেন (৩৪) সিংড়া থানার মোড় এলাকার ‘সততা ট্রেডার্সের’ মালিক।

ইউএনও আব্দুল্লাহ আল রিফাত বলেন, দুপুরে ভাটোপাড়া এলাকার একটি বাঁশ ঝাড়ে মাটির নিচে পানির ট্যাংকিতে অবৈধভাবে জ্বালানি তেল মজুতের খবর পেয়ে অভিযান চালানো হয়।

খোলা জায়গায় অবৈধভাবে ১০ হাজার লিটার জ্বালানি তেল সংরক্ষণের দায়ে ওই ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া মজুত করা তেল আগামী দুই দিনের মধ্যে দোকানে স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়।

ইউএনও বলেন, অবৈধভাবে জ্বালানি তেল মজুতের অপরাধে এক ব্যক্তির জরিমানা এবং উপজেলার চারটি তেল পাম্প ও খুচরা তেল বিক্রেতাদের দোকানে দোকানে অভিযান পরিচালনা করে সতর্ক করা হয়েছে।

এদিন উপজেলার শেরকোল ও হাতিয়ান্দহ বাজারে তিন কনফেকশনারি দোকানে অভিযান চালিয়ে আট হাজার টাকা জরিমানা করেন নাটোর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান দিপু।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: