সর্বশেষ আপডেট : ১ ঘন্টা আগে
সোমবার, ২০ এপ্রিল ২০২৬ খ্রীষ্টাব্দ | ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় মুদি দোকানিকে ছুরিকাঘাতে হত্যা

ডেইলি সিলেট ডেস্ক ::

কক্সবাজার শহরে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ক্যাম্পের কাছে ‘চাঁদার টাকা দিতে’ অস্বীকৃতি জানানোয় এক মুদি দোকানিকে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে।

শনিবার বেলা ৩টার দিকে শহরের দক্ষিণ সাহিত্যিকা পল্লী এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান কক্সবাজার সদর মডেল থানার ওসি মো. ছমি উদ্দিন।

নিহতের নাম গণেশ পাল (৩৫)। তিনি বিশ্বনাথ পালের ছেলে এবং শহরের বড়বাজারের একজন মুদি দোকানদার ছিলেন।

গণেশের স্ত্রী শেফালী পাল এবং তার ভাই আশীষ পালের অভিযোগ, নবনির্মিত বাড়িতে একটি সেপটিক ট্যাংক বসানোর সময় তাদের এক প্রতিবেশী চাঁদা দাবি করছিলেন। এ নিয়ে আগেও দুই পক্ষের মধ্যে কয়েকবার বাগবিতণ্ডা হয়েছিল।

তাদের দাবি, এদিন ওই প্রতিবেশী গণেশকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন। পরে তাকে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি ছমি উদ্দিন বলেন, “প্রাথমিক অনুসন্ধানে আমরা জানতে পেরেছি, স্থানীয়ভাবে বিভিন্ন ছোটোখাটো অপরাধের সঙ্গে জড়িত হিসেবে পরিচিত জিশান নামের এক ব্যক্তি গণেশ পালের কাছে টাকা দাবি করেন।

“কিন্তু গণেশ টাকা দিতে অস্বীকৃতি জানালে, তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে জিশান একটি ছুরি বের করে গণেশকে দুইবার আঘাত করেন। ঘটনার সময় সেখানে আরও এক যুবক উপস্থিত ছিলেন বলে জানতে পেরেছে পুলিশ।”

এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: