সর্বশেষ আপডেট : ১ ঘন্টা আগে
সোমবার, ২০ এপ্রিল ২০২৬ খ্রীষ্টাব্দ | ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

সেনাদের টেলিগ্রাম অ্যাপের ঝুঁকি নিয়ে সতর্ক করলেন পুতিন

ডেইলি সিলেট ডেস্ক ::

যুদ্ধক্ষেত্রে রাশিয়ার নিয়ন্ত্রণাধীন নয় এমন সব যোগাযোগমাধ্যম ব্যবহার করা সামরিক বাহিনীর সদস্যদের জন্য অত্যন্ত বিপজ্জনক হতে পারে বলে সতর্ক করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

বৃহস্পতিবার (৫ মার্চ) আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মস্কোতে নারী সেনাসদস্যদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এই মন্তব্য করেন।

ফ্রন্টলাইনের সিগন্যাল অপারেটর ইরিনা গদুনোভার সঙ্গে আলাপকালে পুতিন জানতে চান, রাশিয়ার নিজস্ব নিয়ন্ত্রণাধীন নয় এমন ব্যবস্থা ব্যবহার করা ঝুঁকিপূর্ণ এবং এগুলো ব্যবহার করা কর্মীদের জন্য বিপদ ডেকে আনতে পারে, আপনারা কি এমন সিদ্ধান্তের সঙ্গে একমত?

জবাবে গদুনোভা স্বীকার করেন যে, বর্তমানে ফ্রন্টলাইনে জনপ্রিয় মেসেজিং অ্যাপ টেলিগ্রাম ব্যবহার করা হচ্ছে। তবে তিনি একে শত্রুর যোগাযোগমাধ্যম হিসেবে বর্ণনা করেন। তিনি বলেন, আমাদের নিজস্ব এবং আরও উন্নত কিছু তৈরি করা প্রয়োজন।

পুতিন ইলন মাস্কের স্টারলিংক পরিষেবা বিচ্ছিন্ন করার বিষয়টিও উল্লেখ করেন। তিনি বলেন, প্রতিপক্ষ ইউক্রেন এটি ব্যবহার চালিয়ে যাচ্ছে, অথচ আপনারা এমন কারিগরি সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন। কারণ এটি সরাসরি আমাদের মালিকানাধীন ছিল না।

রাশিয়া গত ডিসেম্বর থেকে টেলিগ্রামের গতি কমিয়ে দিতে শুরু করেছিল। ফেব্রুয়ারির শুরুতে অ্যাপটি সীমিত করা হলেও সামরিক বাহিনীর অভিযোগের প্রেক্ষিতে সেই বিধিনিষেধ তুলে নেওয়া হয়।

উল্লেখ্য, ২০১৯ সাল থেকে রাশিয়া ফেসবুক, ইনস্টাগ্রাম, লিংকডইন, ইউটিউব এবং হোয়াটসঅ্যাপের মতো একাধিক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম নিষিদ্ধ করে রেখেছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: