সর্বশেষ আপডেট : ২ ঘন্টা আগে
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬ খ্রীষ্টাব্দ | ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

আংশিক খুলবে কাতারের আকাশসীমা

ডেইলি সিলেট ডেস্ক ::

যুদ্ধ শুরু হওয়ার এক সপ্তাহ বাদে প্রথমবারের মতো সীমিত আকারে ফ্লাইট চালুর ঘোষণা দিয়েছে কাতার। দেশটির বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, কেবল আটকেপড়াদের সরিয়ে নেওয়ার ফ্লাইট এবং জরুরি কার্গো ফ্লাইট চালানোর জন্য দেশের আকাশসীমা আংশিকভাবে খুলে দেওয়া হবে।

হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর জানিয়েছে, আগামী দিনগুলোতে আরও ফ্লাইট চালু করা হবে কি না তা নিরাপত্তা পরিস্থিতির হালনাগাদ মূল্যায়নের ওপর নির্ভর করবে।

কাতারি কর্মকর্তারা এর আগে জানিয়েছিলেন, তাদের সামরিক বাহিনী বিমানবন্দরে ইরানের সম্ভাব্য হামলার চেষ্টা নস্যাৎ করেছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবার কাতার নয়টি ড্রোন ভূপাতিত করেছে। এর মধ্যে একটি জনবসতিহীন এলাকায় পড়েছে এবং এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: