সর্বশেষ আপডেট : ১০ ঘন্টা আগে
শনিবার, ৭ মার্চ ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

মিমি চক্রবর্তীর বিরুদ্ধে মানহানি ও চুক্তিভঙ্গের মামলা

ডেইলি সিলেট ডেস্ক ::

মিথ্যা অপবাদ, মানহানি ও চুক্তিভঙ্গের অভিযোগে টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তীর বিরুদ্ধে দুটি পৃথক মামলা দায়ের করা হয়েছে। জ্যোতিষী তনয় শাস্ত্রী এ মামলা দুটি করেন।

জানা যায়, আদালতে তনয় শাস্ত্রীর পক্ষে মামলা পরিচালনা করছেন আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি। মামলায় মিথ্যা অপবাদ ও মানহানির পাশাপাশি চুক্তিভঙ্গের অভিযোগও আনা হয়েছে।

তনয়ের দাবি, নির্ধারিত সময়ে অনুষ্ঠানে অংশ না নেওয়ায় মিমিকে দেওয়া অগ্রিম অর্থ ফেরত দিতে হবে। সেই সঙ্গে অভিনেত্রীর কাছে ২০ লাখ রুপি ক্ষতিপূরণও দাবি করা হয়েছে।

নতুন বছরের শুরুতে পশ্চিমবঙ্গের বনগাঁয় এক সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে বিতর্কে জড়ান মিমি। অভিযোগ রয়েছে, অনুষ্ঠান শুরুর কিছুক্ষণের মধ্যেই তনয় শাস্ত্রী মঞ্চে উপস্থিত হয়ে অনুষ্ঠান বন্ধের চাপ সৃষ্টি করেন। পরিস্থিতির মুখে দর্শকদের শুভরাত্রি জানিয়ে মঞ্চ ত্যাগ করেন অভিনেত্রী।

এ ঘটনার পর তনয় শাস্ত্রীর বিরুদ্ধে বনগাঁ থানায় অভিযোগ দায়ের করেন মিমি চক্রবর্তী। অভিযোগের ভিত্তিতে পুলিশ তনয়কে গ্রেপ্তার করে। পরে তিনি জামিনে মুক্তি পান এবং পাল্টা আইনি পদক্ষেপ হিসেবে অভিনেত্রীর বিরুদ্ধে মামলা করেন।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: