সর্বশেষ আপডেট : ১৬ ঘন্টা আগে
শনিবার, ৭ মার্চ ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

ওমান উপসাগরে ইরানের সব জাহাজ ধ্বংসের দাবি

ডেইলি সিলেট ডেস্ক ::

ওমান উপসাগরে থাকা ইরানের ১১টি নৌযান ধ্বংস করা হয়েছে। মার্কিন সামরিক বাহিনী এ দাবি করেছে। এর ফলে ওই এলাকায় বর্তমানে ইরানের কোনো সামরিক জাহাজ নেই বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সেন্টকম।

সোমবার এক্সে দেওয়া বার্তায় সেন্টকম জানায়, দুই দিন আগে ইরানি শাসনব্যবস্থার ওমান উপসাগরে ১১টি জাহাজ ছিল। আজ তাদের সংখ্যা শূন্য। একই সঙ্গে আন্তর্জাতিক নৌ-পরিবহনের স্বাধীনতা রক্ষায় মার্কিন বাহিনী অভিযান অব্যাহত রাখবে বলেও জানানো হয়।

সেন্টকম আরও অভিযোগ করে, ইরান দীর্ঘদিন ধরে ওমান উপসাগরে আন্তর্জাতিক জাহাজ চলাচলে হয়রানি ও হামলা চালিয়ে আসছে। তাদের মতে, সেই দিন শেষ।

রোববার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দাবি করেন, মার্কিন বাহিনী ইরানের নয়টি নৌযান ডুবিয়েছে এবং দেশটির নৌ সদর দপ্তরেও হামলা চালিয়েছে। তিনি কয়েকটি জাহাজকে বড় ও গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন এবং আরও লক্ষ্যবস্তুতে হামলা অব্যাহত থাকার ইঙ্গিত দেন।

তবে এ বিষয়ে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ওমান উপসাগর কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা, যা ওমান উপসাগর হয়ে হরমুজ প্রণালীর সঙ্গে যুক্ত এবং বিশ্ব জ্বালানি পরিবহনের অন্যতম প্রধান রুট হিসেবে বিবেচিত।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: