সর্বশেষ আপডেট : ২ ঘন্টা আগে
সোমবার, ৯ মার্চ ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস সার্ভিস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেইলি সিলেট ডেস্ক ::

রাজধানীর সড়কে নারীদের চলাচলের সুবিধার জন্য আলাদা বাস সার্ভিস চালু করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২ মার্চ) সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল ইসলামকে প্রধানমন্ত্রী এই নির্দেশ দিয়েছেন বলে তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানিয়েছেন।

তিনি বলেন, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন। প্রধানমন্ত্রী সড়ক পরিবহনের অব্স্থা মন্ত্রীর কাছে থেকে জেনেছেন এবং প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। প্রধানমন্ত্রী রাজধানীতে মহিলা বাস সার্ভিস চালু করার জন্য মন্ত্রীকে নির্দেশ দিয়েছেন।

অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, এছাড়া গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রীকে শেরেবাংলা নগরে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিস্থলের সংস্কার ও উন্নয়নের কাজ রমজানের ঈদের আগেই শেষ করার নির্দেশনা দিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: