সর্বশেষ আপডেট : ৩ মিনিট ১৩ সেকেন্ড আগে
শুক্রবার, ৬ মার্চ ২০২৬ খ্রীষ্টাব্দ | ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

ইরানের হামলায় সতর্ক ইসরায়েল, নাগরিকদের বাঙ্কারে থাকার নির্দেশ

ডেইলি সিলেট ডেস্ক ::

মধ্যপ্রাচ্যে ইরানের নতুন দফা হামলার প্রেক্ষাপটে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। নাগরিকদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাঙ্কারে বা নির্ধারিত নিরাপদ আশ্রয়ে অবস্থান করার নির্দেশ দেওয়া হয়েছে।

সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, ইরানের পাল্টা হামলা অব্যাহত থাকার মধ্যেই আইডিএফ নাগরিকদের কঠোর নিরাপত্তা নির্দেশনা দেয়। এতে বলা হয়, ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত স্থানের সুনির্দিষ্ট অবস্থান সামাজিক যোগাযোগমাধ্যম বা অন্য কোনো মাধ্যমে প্রকাশ করা যাবে না।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় আইডিএফ জানায়, কর্তৃপক্ষের পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত বাসিন্দাদের বাঙ্কারেই অবস্থান করতে হবে। পাশাপাশি সতর্কবার্তা না পেলেও সুরক্ষিত স্থানের কাছাকাছি থাকার আহ্বান জানানো হয়েছে।

এদিকে ইরানের রাষ্ট্রীয় সামরিক বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড (আইআরজিসি) দাবি করেছে, তারা ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাগুলোতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে।

আইআরজিসির ভাষ্য অনুযায়ী, ইসরায়েলের কয়েকটি গুরুত্বপূর্ণ সামরিক ও কৌশলগত স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। তবে এসব হামলায় ক্ষয়ক্ষতির বিষয়ে স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।

চলমান পাল্টাপাল্টি হামলার ফলে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়েছে। পরিস্থিতি ঘিরে আন্তর্জাতিক অঙ্গনেও উদ্বেগ বাড়ছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: