সর্বশেষ আপডেট : ৭ ঘন্টা আগে
রবিবার, ৮ মার্চ ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

চিকিৎসায় বিদেশনির্ভরতা কমাতে বললেন স্বাস্থ্যমন্ত্রী

ডেইলি সিলেট ডেস্ক ::

চিকিৎসার জন্য বিদেশের ওপর নির্ভরতা কমাতে বলেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। রোববার (১ মার্চ) সকালে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রেসিডেন্ট চিকিৎসকদের ইনডাকশন প্রোগামে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিএমইউতে মলিকিউলার ল্যাবরেটরি গঠন ও আবাসিক সংকট সমাধান করা হবে। যতক্ষণ মন্ত্রণালয়ে আছি চিকিৎসকদের জন্য যা যা দরকার সব করে দেব।
সাখাওয়াত হোসেন বলেন, মেডিকেল শিক্ষাকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখতে অনুরোধ করেছেন শিক্ষামন্ত্রী। কারণ মেডিকেল শিক্ষার্থীরা রাজনীতিতে জড়ালে মানুষ সঠিক চিকিৎসা থেকে বঞ্চিত হবেন।

অনুষ্ঠানে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত বলেন, মানসম্পন্ন চিকিৎসা নিশ্চিত করতে সরকার প্রতিজ্ঞাবদ্ধ। দুর্নীতি ও সীমাবদ্ধতা দূর করে সেবা দিতে পারলে দেশের প্রান্তিক মানুষও স্বাস্থ্যসেবা পাবে।

এ সময় দেশের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতে চিকিৎসকদের সহযোগিতা কামনা করেন তিনি। একইসঙ্গে তরুণ চিকিৎসকদের গবেষণায় গুরুত্ব দেওয়ার আহ্বান জানান স্বাস্থ্য প্রতিমন্ত্রী।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: