সর্বশেষ আপডেট : ১ ঘন্টা আগে
সোমবার, ৯ মার্চ ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

দ্বিতীয়বারের মতো মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান

ডেইলি সিলেট ডেস্ক ::

নতুন সরকার গঠনের পর দ্বিতীয়বারের মতো মন্ত্রিসভার বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এই গুরুত্বপূর্ণ বৈঠকটি শুরু হয়।

বৈঠকে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার সদস্যবৃন্দ ছাড়াও বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবরা উপস্থিত রয়েছেন। সরকারের দায়িত্ব গ্রহণের এক সপ্তাহ পূর্ণ হওয়ার প্রেক্ষাপটে আজকের এই বৈঠকটি বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ১৭ ফেব্রুয়ারি শপথ গ্রহণের পর ১৮ ফেব্রুয়ারি প্রথম মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। তবে দায়িত্ব গ্রহণের প্রথম দিন হওয়ায় সেদিন কোনো নতুন আইন প্রণয়ন বা নীতিগত অনুমোদনের বিষয় ছিল না। মূলত পরিচিতি এবং প্রাথমিক দিকনির্দেশনার মধ্যেই সীমাবদ্ধ ছিল প্রথম বৈঠকটি।

তবে আজকের বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে। বিশেষ করে গত এক সপ্তাহে জনস্বার্থে নেওয়া বিভিন্ন উদ্যোগ, যেমন- ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের মতো জনকল্যাণমূলক প্রকল্পগুলো নিয়ে বিস্তারিত আলোচনা ও রূপরেখা চূড়ান্ত হওয়ার কথা রয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে ইঙ্গিত পাওয়া গেছে, প্রশাসনিক গতিশীলতা আনতে আজকের সভায় কয়েকটি নতুন আইনের খসড়া নীতিগত অনুমোদন পেতে পারে। নতুন সরকারের নীতিনির্ধারণী পর্যায়ের এই দ্বিতীয় বৈঠকটি দেশের সামগ্রিক অর্থনৈতিক ও সামাজিক সংস্কারের ক্ষেত্রে একটি বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: