সর্বশেষ আপডেট : ৭ ঘন্টা আগে
রবিবার, ৮ মার্চ ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

আধিপত্যের সংঘর্ষে নড়াইলে বাবা-ছেলেসহ নিহত ৪

ডেইলি সিলেট ডেস্ক ::

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নড়াইল সদরে দুই পক্ষের সংঘর্ষে বাবা-ছেলেসহ চার জন নিহত হয়েছেন।

সোমবার ভোর ৫টার দিকে উপজেলার সিঙ্গাশোলপুর ইউনিয়নের বড়কুলা গ্রামে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন সদর থানার ওসি ওলি মিয়া।

সংঘর্ষের ঘটনায় নিহতরা হলেন- বড়কুলা গ্রামের খলিল শেখ (৫৫), তার ছেলে তাহাজ্জদ শেখ (৩৫), ফেরদৌস (৩৩) ও সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ওসিবুর মিয়া (৬৫)।

নড়াইলের এসপি মোহাম্মদ আল মামুন শিকদার গণমাধ্যমকে বলেন, ‘সিংগাশোলপুর ইউনিয়নের সাবেক দুই চেয়ারম্যান খায়ের মোল্যা ও উজ্জ্বল শেখের সমর্থকদের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল।’

এ ঘটনার জের ধরে সোমবার সেহেরির সময় খায়ের মোল্যার সমর্থকরা উজ্জ্বল শেখের সমর্থকদের ওপর হামলা চালায়।

হামলায় এক পক্ষের হামলায় বাবা, ছেলে ও ভাতিজা নিহত হয়েছে। প্রতিপক্ষের একজনকে হাসপাতালে নেওয়া হলে তাকেও মৃত ঘোষণা করা হয়।

ওসি ওলি মিয়া বলেন, ‘আরও ৫-৬ জন আহত হয়েছেন বলে জানা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে। আইনগত প্রক্রিয়া অব্যাহত আছে।’

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: