সর্বশেষ আপডেট : ২ মিনিট ২৬ সেকেন্ড আগে
শনিবার, ৭ মার্চ ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

গাইবান্ধায় ২ জনকে পিটিয়ে হত্যা

ডেইলি সিলেট ডেস্ক ::

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় দুইজনকে পিটিয়ে হত্যা করেছে স্থানীয় বাসিন্দারা।

আজ শুক্রবার সকালে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলীম উদ্দিন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে ভোররাত ৪টার দিকে উপজেলার খোদ্দ মোজাহিদপুর গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ এখনো নিহত ব্যক্তিদের পরিচয় শনাক্ত করতে পারেনি।

আলীম উদ্দিন বলেন, ‘সাহরির ঠিক আগে খোদ্দ মোজাহিদপুর গ্রামের একটি স্কুলের সামনে দুইজন ব্যক্তি ছিনতাইয়ের চেষ্টা করলে স্থানীয় জনতা তাদের ধাওয়া করে গণপিটুনি দেয় এবং ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।’

‘ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। পুলিশ বিষয়টি নিয়ে কাজ করছে,’ বলেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: