সর্বশেষ আপডেট : ৩৩ মিনিট ৫৯ সেকেন্ড আগে
সোমবার, ৯ মার্চ ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

সেই ‘১০ নম্বর জার্সি’ পরেই শপথ নিলেন হাসনাত আবদুল্লাহ

ডেইলি সিলেট ডেস্ক ::

আইকনিক সেই জার্সি পরেই সংসদ সদস্য (এমপি) হিসেবে শপথ নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

জুলাই গণ–অভ্যুত্থানের দিনগুলোয় হাসনাত আবদুল্লাহর পরনের ‘১০ নম্বর জার্সি’ আলোচনার জন্ম দিয়েছিল। এবার তিনি সেই একই জার্সি পরে ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্য হিসেবে শপথ নিলেন।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) শপথ নিয়েছেন নবনির্বাচিত সংসদ সদস্যরা। বেলা সাড়ে ১১টার দিকে চিরচেনা সেই ‘ঐতিহাসিক’ জার্সি গায়ে চাপিয়েই সংসদে প্রবেশ করতে দেখা যায় হাসনাতকে।

বেলা ১টা ২০ মিনিটের পর জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে সংসদ সদস্য হিসেবে শপথ নেন হাসনাত আবদুল্লাহসহ দলটির ছয় নির্বাচিত প্রার্থী। পরে তারা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেন।

গত ২০২৪ সালের গণ-অভ্যুত্থান চলাকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি জার্সি গায়ে আন্দোলনে দেখা যায় হাসনাতকে। দীর্ঘদিন ধরে একই জার্সিতে আন্দোলন চালিয়ে যান তিনি। এমনকি আওয়ামী লীগ সরকার পতনের পর অন্তর্বর্তীকালীন সরকারের শপথ অনুষ্ঠানেও একই পোশাক পরেছিলেন তিনি।

এরপর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আত্মপ্রকাশ অনুষ্ঠানে সেই চিরচেনা টি-শার্ট পরেই মঞ্চে উঠেন হাসনাত। এবার সেই জার্সি পরেই সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন এনসিপির এই নেতা।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: