সর্বশেষ আপডেট : ৯ ঘন্টা আগে
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

ধর্ষণ মামলা: হিরো আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ডেইলি সিলেট ডেস্ক ::

বিয়ের আশ্বাসে ধর্ষণ ও শারীরিক নির্যাতনের অভিযোগে এক নারীর দায়ের করা মামলায় আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক আনোয়ারুল হক এ আদেশ দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আলী আসগার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, পিবিআইয়ের তদন্ত রিপোর্ট পাওয়ার পরই হিরো আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন।

মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, বাদীকে বিয়ের আশ্বাসে ধর্ষণ, শারীরিক নির্যাতন এবং গর্ভপাত করাতে বাধ্য করেন হিরো আলম। এ ঘটনা হিরো আলম অস্বীকার করলে তাঁর বিরুদ্ধে ২০২৫ সালের ২১ এপ্রিল বগুড়ায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন বাদী। পরে পিবিআই তদন্ত করে প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পায়। আজ আদালত সেই অভিযোগ আমলে নিয়ে হিরো আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

ওই নারী ২০২৫ সালের ২১ এপ্রিল হিরো আলমের বিরুদ্ধে মামলা করেন।

এ ব্যাপারে জানতে হিরো আলমকে মোবাইলে ফোন দিলে তিনি ধরেননি।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: