সর্বশেষ আপডেট : ৯ ঘন্টা আগে
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

একটি আধুনিক, মানবিক ও সমৃদ্ধ কুলাউড়া গড়ে তুলবো- শওকতুল ইসলাম শকু

কুলাউড়া প্রতিনিধি :

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-২ কুলাউড়া আসনে প্রচার-প্রচারণার শেষ দিনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব শওকতুল ইসলাম শকুর জনসভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে পৌর শহরের ডাকবাংলো মাঠে স্বাধীনতা স্মৃতিসৌধ প্রাঙ্গণে আয়োজিত শেষ নির্বাচনী জনসভায় বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি ঘটে। এসময় বিএনপিসহ অঙ্গসংগঠনের নেতাকর্মী, সমর্থকদের উপস্থিতিতে বিশাল মিছিল অনুষ্ঠিত হয়। দুপুর থেকে উপজেলার ১৩ ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মী মিছিল নিয়ে কুলাউড়া নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয় খেলার মাঠে এসে জড়ো হতে থাকেন। পরে বিএনপি নেতাকর্মীসহ সমর্থকরা প্রচার মিছিল করে শহর প্রদক্ষিণ করেন।

বিকেল সাড়ে চারটায় স্বাধীনতা স্মৃতিসৌধে উপজেলা, পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে নির্বাচনী জনসভায় উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বাচ্চুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজলের পরিচালনায় বক্তব্য দেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব শওকতুল ইসলাম শকু। এসময় তাঁর সহধর্মিণী মিলি ইসলামসহ পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

আলহাজ্ব শওকতুল ইসলাম শকু তাঁর বক্তব্যে বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে কুলাউড়াবাসী দল, মত, নির্বিশেষে উন্নয়নের জন্য ধানের শীষের প্রার্থীকে বিপুল ভোটে জয়যুক্ত করে এই আসনটি বিএনপির চেয়ারম্যান ও আগামীর প্রধানমন্ত্রী তারেক রহমানকে উপহার দিবেন। আমি এমপি নির্বাচিত হলে উন্নয়ন ও নিরাপত্তা, স্মার্ট নগর, যোগাযোগ, আধুনিক স্বাস্থ্যসেবা, শিক্ষা ও ভবিষ্যৎ প্রজন্ম, সংস্কৃতি, যুব শক্তি ও খেলাধুলা, কৃষক ও গ্রামীণ অর্থনীতি, নদী রক্ষা ও দুর্যোগ ব্যবস্থাপনা, পরিবেশ ও জলবায়ু সহনশীলতা, সাম্প্রদায়িক সম্প্রীতি ও মানবিক সমাজ , শ্রমজীবী ও প্রান্তিক মানুষের উন্নয়ন, ধর্ম-কর্ম, গণমাধ্যম ও গণতন্ত্র, পর্যটন ও বিনিয়োগ, সন্ত্রাস, মাদক ও অপরাজনীতি বিরোধী আন্দোলনকে গুরুত্ব দিয়ে দল, মত, নির্বিশেষে সকলকে নিয়ে সমাজের সকল বৈষম্য দূর করে একটি আধুনিক, মানবিক ও সমৃদ্ধ কুলাউড়া গড়ে তুলবো। আমার রাজনীতি উন্নয়নের, নিরাপত্তার ও মানবিক মর্যাদার, আধুনিক কুলাউড়া বিনির্মাণ করাই আমার অঙ্গীকার। কুলাউড়ার জনগণ আমাকে তাদের মহামূল্যবান ভোট দিয়ে নির্বাচিত করবে এটা আমার দৃঢ় বিশ্বাস। আমি নির্বাচিত হলে আমার কাছে আসতে কারো কাছে ধরণা দিতে হবেনা। আমার ঘরের দরজা কুলাউড়ার সাধারণ জনগণের জন্য খোলা থাকবে। কুলাউড়াবাসীর কাছে আমার আকুল আবেদন, আমার জীবনের শেষ ধাপে এসে আপনাদের কাছে দোয়া ও সহযোগিতা চাই আপনারা ভোট দিয়ে আমাকে নির্বাচিত করবেন এটা আমি বিশ্বাস করি।

জনসভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মো. রেদওয়ান খান, বর্তমান কমিটির সিনিয়র সহ-সভাপতি আব্দুল জলিল জামাল, বিএনপি নেতা আজিজুর রহমান মনির, এম এ মজিদ, শামীম আহমদ চৌধুরী, কমর উদ্দিন আহমদ কমরু, বহির্বিশ্ব জাতীয়তাবাদী ফোরামের সভাপতি ড. সাইফুল আলম চৌধুরী, সাধারণ সম্পাদক সৈয়দ জুবায়ের আলী, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মো. আব্দুল মন্নান, প্রবাসী বিএনপি নেতা আব্দুল মুহিত সোহেল, বিএনপি নেতা আব্দুল মুক্তাদির মনু ও সুফিয়ান আহমেদ, লন্ডন মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারন সম্পাদক নজরুল ইসলাম খান, নিউহ্যাম বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক খন্দকার আব্দুল করিম নিপু, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক অলিউর রহমান চৌধুরী ফাহিম প্রমুখ।

এছাড়া উপস্থিত ছিলেন বিএনপি নেতা আলমগীর হোসেন ভুঁইয়া, ময়নুল হক বকুল, দেলোয়ার হোসেন, পৌর বিএনপির আহবায়ক মুহিবুর রহমান মলাই, কাওসার আরিফ, হারুনুর রশীদ, উপজেলা যুবদলের আহবায়ক জুবের আহমদ খান, সিনিয়র যুগ্ম আহবায়ক কাওসার আহমদ নিপার, যুগ্ম আহবায়ক আব্দুল মুহিত বাবলু, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক সিরাজুল ইসলাম রাজু, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক রেজাউল আলম ভুঁইয়া খোকন, উপজেলা ছাত্রদলের আহবায়ক সুলতান আহমদ টিপু, সিনিয়র যুগ্ম আহবায়ক তানজিল হাসান খান, যুগ্ম আহবায়ক মাসুদ রানা, সদস্য সচিব সাইফুর রহমান, পৌর ছাত্রদলের আহবায়ক আতিকুল ইসলাম আতিকসহ বিএনপি ও অঙ্গসংগঠনের সদস্যবৃন্দসহ উপজেলার ১৩ ইউনিয়নের বিএনপিসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: