সর্বশেষ আপডেট : ৫ ঘন্টা আগে
শুক্রবার, ৬ মার্চ ২০২৬ খ্রীষ্টাব্দ | ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

পরীমনিকে মুঠোফোনে হত্যার হুমকি

ডেইলি সিলেট ডেস্ক ::

মুঠোফোনে এক অজ্ঞাত ব্যক্তি হত্যার হুমকি দিয়েছেন বলে অভিযোগ করেছেন চিত্রনায়িকা পরীমনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফোনকলে হত্যার হুমকির সেই অডিও প্রকাশ করেছেন নায়িকা।

রোববার (৮ ফেব্রুয়ারি) ভেরিফায়েড ফেসবুক পেজে ৩৭ সেকেন্ডের একটি অডিও আপলোড করেন পরীমনি। ওই ফোনকলের অডিওতে শোনা যাচ্ছে, অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে এক অজ্ঞাত ব্যক্তি পরীমনিকে গুলি করে হত্যার হুমকি দিচ্ছেন।

অডিওতে আরও শোনা যাচ্ছে, দেশের বাইরে থাকা অজ্ঞাত ব্যক্তির পরিচয় জানতে চাইছেন পরীমনি। একপর্যায়ে তারা দুইজনই উচ্চবাচ্য করেন। অডিওটির ক্যাপশনে পরী লেখেন, ভোট নিয়ে কিছু নাকি শেয়ার করা যাবে না! এরা কারা? অডিওটি তিনি বাংলাদেশ পুলিশ, সেনাবাহিনী ও সিআইডির অফিসিয়াল ফেসবুক পেজকে মেনশন করেছেন। তবে ঘটনার উৎস কী সে সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি অভিনেত্রী।

প্রসঙ্গত, চিত্রনায়িকা পরীমনি আজ রোববার বিকেলে ‘রাঙামাটির দুর্গম পাহাড়ি এলাকায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে হেলিকপ্টারে করে নির্বাচনী সরঞ্জাম ও নির্বাচনকর্মী পাঠানো নিয়ে একটি নিউজ নিজের ফেসবুক পেজে শেয়ার করেন। তার মাত্র ১ ঘণ্টা পরই হত্যার হুমকির অডিও আপলোড করেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: