সর্বশেষ আপডেট : ৩ ঘন্টা আগে
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬ খ্রীষ্টাব্দ | ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

‘ক্ষমতার পালাবদলে ফাঁসির আসামিও বেকসুর খালাস পায়’

ডেইলি সিলেট ডেস্ক ::

ক্ষমতার পালাবদলে ফাঁসির আসামিও বেকসুর খালাস পায় বলে ক্ষোভ প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম। তিনি বলেন, বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে ক্ষমতার পরিবর্তনে একদলকে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়। আর সেই পালাবদলে আবার ফাঁসির আসামিও বেকসুর খালাস পেয়ে যায়।

সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে কুমিল্লার লাকসাম উপজেলায় নিজ দলের নির্বাচনি জনসভায় এ কথা বলেন তিনি।

রেজাউল করিম বলেন, বিএনপির শাসন আমরা বেশ কয়েক বার দেখেছি। সেই সময় তারা তামাম দুনিয়াতে দুর্নীতিতে চ্যাম্পিয়ান হয়েছিল। এখন জামায়াতের নেতৃত্বে যে জোট হয়েছে, তারাও বিএনপির সঙ্গে বহু বছর ক্ষমতায় ছিল। তারাও বলেছে, শরিয়াহ অনুযায়ী নয়; প্রচলিত নিয়মেই নাকি দেশ পরিচালনা করবে। সুতরাং তাদের কাছ থেকে আর নতুন করে পাওয়ার কিছু নেই।

এসব কিছুর পরিবর্তনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হাতপাখা প্রতীকে ভোট দিয়ে ইসলামী আন্দোলনের প্রার্থীদের বিজয়ী করার আহ্বান জানান চরমোনাই পীর।

জনসভায় কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী সেলিম মাহমুদসহ দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য দেন।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: