সর্বশেষ আপডেট : ১৪ ঘন্টা আগে
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬ খ্রীষ্টাব্দ | ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

তরুণদের সঙ্গে জাইমা রহমানের ‘চায়ের আড্ডা’, যেসব বিষয়ে আলোচনা

ডেইলি সিলেট ডেস্ক ::

তরুণ প্রজন্মের প্রতিনিধিদের সঙ্গে চায়ের আড্ডায় ও মতবিনিময় করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে জাইমা রহমান।

সোমবার বিকালে রাজধানীর বনানীর ওল্ড ডিওএইচএস মাঠে এই প্রাণবন্ত আড্ডা অনুষ্ঠিত হয়।

এসময় কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণদের কাছ থেকে দেশ নিয়ে তাদের ভাবনার কথা শোনেন জাইমা রহমান। শিক্ষা ব্যবস্থা ও শিক্ষা প্রতিষ্ঠানগুলো নানা সংকট সম্পর্কেও তারা কথা বলেন।

আড্ডায় জাইমা রহমান তার স্বপ্নের কথা বলেন। তরুণদের জানান, বাংলাদেশকে যে রকম দেখতে চান।

অনুষ্ঠানে জাইমা রহমান অনলাইন দুনিয়ার সাইবার বুলিং নিয়েও নিজের উদ্বেগের কথা জানান।

তিনি বলেন, সাইবার বুলিং প্রতিরোধে শুধু আইন থাকলে হবে না, কার্যকর প্রয়োগ থাকতে হবে। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর কার্যালয় বাংলাদেশে স্থাপন করলেও এই সমস্যার অনেকটা সমাধান সম্ভব বলে মন্তব্য করেন তিনি।

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে আলাপকালে উঠে আসে রাজধানীর বায়ুদূষণ, যানজট, চাকরি সমস্যাসহ নানা বিষয়। এ সময় দেশের শিক্ষা ব্যবস্থা নিয়েও কথা বলেন জাইমা। তার মতে, প্রাথমিক পর্যায় থেকেই ব্যবস্থা নিলে শহর এবং গ্রামে শিক্ষার বৈষম্য দূর করা সম্ভব। পাশাপাশি উচ্চশিক্ষা পর্যায়ে মূল কারিকুলামের বাইরে ব্যবহারিক কার্যক্রম বা সহশিক্ষা ব্যবস্থা থাকা উচিত।

সব শেষে আগামীতে আবারও একইরকম আড্ডায় বসার প্রতিশ্রুতি দেন আমন্ত্রিত অতিথিদের।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: