সর্বশেষ আপডেট : ৪ ঘন্টা আগে
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬ খ্রীষ্টাব্দ | ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

ভারত-আমেরিকার সঙ্গে গোপন বৈঠক নিয়ে জামায়াতকে কটাক্ষ চরমোনাই পীরের

ডেইলি সিলেট ডেস্ক ::

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির (চরমোনাই পীর) মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, আপনারা দেখেছেন জামায়াতের মুখে একটা কাজে আরেকটা। আমাদের সামনে বলে একটা আর গোপনে বৈঠক করে ভারত ও আমেরিকার সাথে। আমরা পরিষ্কার বলবো বৈঠক হতেই পারে, গোপন কেনো? সেই গোপনের মধ্যে ডাল মে কুচ কালো হে। এটা বাংলাদেশের মানুষ বুঝে গেছে। আর ধোঁকা দিয়ে আমাদের ধোঁকায় ফালানো যাবে না। আমরা একা হয়ে যায়নি, আমাদের সাথে আল্লাহ আছে, ওলামা আলেমসহ জনগণ আছে।

শুক্রবার (৩০ জানুয়ারি) রাতে নরসিংদীর পুলিশ লাইন্স এলাকায় নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ইসলামের নীতি আদর্শের উপর আমরা দাঁড়িয়ে থাকলে দুনিয়াতে শান্তি পাবো, আখিরাতে মুক্তি পাবো। আমরা যখন দেখলাম জামায়াত সমঝোতার মধ্যে নেতৃত্বের ক্ষমতা নিয়ে নিলো, তারা প্রচলিত নিয়মে দেশ পরিচালনা করবে। যখন এটা আমরা বুঝতে পারলাম তখন কঠিন সিদ্ধান্ত নিয়ে ইসলাম বাংলার জমিনে উঁচু করার জন্য, মানবতা রক্ষা করার জন্য আমরা ঘোষণা দিলাম ইসলামী আন্দোলন হাতপাখা নিয়ে ইসলামের পথে একাই নির্বাচন করবে। বাংলাদেশকে পরিবর্তন করবো সোনার দেশে পরিণত করবো।

নরসিংদী সদর আসনের ইসলামী আন্দোলনের প্রার্থী ও জেলা শাখার সভাপতি আশরাফ হোসেনের সভাপতিত্বে সমাবেশে নরসিংদীর বিভিন্ন আসনে মনোনীত প্রার্থীসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: