সর্বশেষ আপডেট : ১ ঘন্টা আগে
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬ খ্রীষ্টাব্দ | ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

কলম্বিয়ায় উড়োজাহাজ দুর্ঘটনায় ১৫ আরোহীর সবাই নিহত

ডেইলি সিলেট ডেস্ক ::

উত্তর কলম্বিয়ায় একটি ছোট উড়োজাহাজ দুর্ঘটনায় পড়ে ১৫ আরোহীর সবাই নিহত হয়েছে।

দেশটির রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা সাটেনা এক বিবৃতিতে বলেছে, তাদের বিচক্র্যাফট ১৯০০ উড়োজাহাজটি ‘মারাত্মক দুর্ঘটনার’ শিকার হয়েছে।

বিবিসি লিখেছে, দুর্গম পাহাড়ি এলাকায় উড়োজাহাজটির ধ্বংসাবশেষ শনাক্ত করা হয়েছে। তবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

নিহতদের তালিকায় রয়েছেন আইনপ্রণেতা ডায়োজেনেস কুইন্তেরো আমায়া এবং আসন্ন কংগ্রেস নির্বাচনের প্রার্থী কার্লোস সালসেদো।

সাটেনা জানিয়েছে, বুধবার স্থানীয় সময় দুপুর ১২টা ৫ মিনিটে ভেনেজুয়েলা সীমান্তের কাছে ওকানিয়া শহরে অবতরণের কথা ছিল বিচক্র্যাফট উড়োজাহাজটির। তার ১১ মিনিট আগে ককপিটের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

ওকানিয়া থেকে প্রায় ১০০ কিলোমিটার উত্তর-পূর্বে কুকুতা শহর থেকে যাত্রী নিয়ে রওনা হয়েছিল ফ্লাইট এনএসই ৮৮৪৯। সেখানে ১৩ জন যাত্রী এবং ২ জন ক্রু ছিলেন।

দুর্ঘটনার পরপরই পাহাড়ি এলাকায় তল্লাশি অভিযান শুরু করা হয় এবং যাত্রীদের স্বজনদের জন্য একটি হটলাইন চালু করা হয়।

কলম্বিয়ার সশস্ত্র বাহিনীও তল্লাশি অভিযানে সহায়তা করছে। বিমানটি যেখানে নিখোঁজ হয়েছিল, সেখানে কলম্বিয়ার ইএলএন গেরিলা গোষ্ঠীর নিয়ন্ত্রণাধীন এলাকা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: