সর্বশেষ আপডেট : ৩ ঘন্টা আগে
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬ খ্রীষ্টাব্দ | ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

নির্বাচন পর্যবেক্ষক পাঠাচ্ছে না যুক্তরাষ্ট্র

ডেইলি সিলেট ডেস্ক ::

বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আনুষ্ঠানিকভাবে পর্যবেক্ষক পাঠাবে না যুক্তরাষ্ট্র। তবে ওই দেশ থেকে একটি ‘ইনডিপেনডেন্ট’ (স্বাধীন) পর্যবেক্ষক দল আসবে। আর ঢাকায় মার্কিন দূতাবাসের কর্মকর্তারা তাদের মতো করে ঢাকা, সিলেট, চট্টগ্রাম ও খুলনায় নির্বাচন পর্যবেক্ষণে যাবেন। তবে তারা ‘ফরমাল’ (আনুষ্ঠানিক) পর্যবেক্ষক নন, তারা ভোট দেখতে যাবেন।

বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান। এর আগে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীনের সঙ্গে বৈঠক করেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। ওই বৈঠকে ইসি সচিবও উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে ইসি সচিব আখতার আহমেদ সাংবাদিকদের বলেন, মার্কিন রাষ্ট্রদূত ও প্রতিনিধিদল সংসদ নির্বাচন ও গণভোটের সার্বিক ব্যবস্থাপনা সম্পর্কে জেনেছে। বিশেষ করে পোস্টাল ব্যালট নিয়ে তাদের আগ্রহ বেশি ছিল।

ইসি সচিব বলেন, কোনো জায়াগায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাড়াবাড়ির খবর আছে কি না, সেটা তারা জানতে চেয়েছিল। ইসি বলেছে, প্রাথমিকভাবে এ খবরগুলো স্থানীয়ভাবে আসে। স্থানীয়ভাবে এ ধরনের খবর থাকলে তা স্থানীয়ভাবে নিষ্পত্তি করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: