সর্বশেষ আপডেট : ১ ঘন্টা আগে
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬ খ্রীষ্টাব্দ | ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

উড়োজাহাজ বিধ্বস্ত: মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিতসহ নিহত ৫

ডেইলি সিলেট ডেস্ক ::

ভারতের মহারাষ্ট্রের বারামতিতে অবতরণের সময় এনসিপি নেতা ও রাজ্যের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারকে বহনকারী উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। এ সময় অজিত পাওয়ারসহ ৫ জন নিহত হয়েছেন বলে ভারতের প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই) জানিয়েছে।

বুধবার (২৮ জানুয়ারি) সকালে বারামতি বিমানবন্দরে অবতরণের সময় এ দুর্ঘটনা ঘটে।

হিন্দুস্থান টাইমসের প্রতিবেদনে বলা হয়, উড়োজাহাজটিতে অজিত পাওয়ার, তার নিরাপত্তাকর্মী এবং পাইলটসহ মোট ছয়জন আরোহী ছিলেন।

বারামতি বিমানবন্দরের ব্যবস্থাপক শিবাজি তাওয়ারে হিন্দুস্থান টাইমসকে জানান, উড়োজাহাজটির রেজিস্ট্রেশন নম্বর ছিল ভিটি এসএসকে। এটি মুম্বাই থেকে চার্টার করা লিয়ারজেট-৪৫ বিমান।

অবতরণের সময় উড়োজাহাজটি রানওয়ের পাশে ছিটকে পড়ায় দুর্ঘটনার শিকার হয়। বারামতি বিমানবন্দর একটি বেসরকারি সংস্থার মাধ্যমে পরিচালিত হয়ে আসছিল। সম্প্রতি তা মহারাষ্ট্র এয়ারপোর্ট ডেভেলপমেন্ট কোম্পানির হাতে হস্তান্তর করা হয়।

হিন্দুস্থান টাইমসের প্রতিবেদনে আরও বলা হয়, অজিত পাওয়ার জেলা পরিষদ ইলেকশনের আগে চারটি জনসভায় যোগ দিতে বারামতির উদ্দেশে যাচ্ছিলেন। ঠিক সে সময়ই এ দুর্ঘটনা ঘটে। তবে ঠিক কী কারণে বিমানটি জরুরি অবতরণে বাধ্য হয়েছিল এবং কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে সে বিষয়টি এখনো নিশ্চিতভাবে জানা যায়নি।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: