সর্বশেষ আপডেট : ০ ঘন্টা আগে
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬ খ্রীষ্টাব্দ | ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

ফতুল্লায় প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আওয়ামী লীগ কর্মী

ডেইলি সিলেট ডেস্ক ::

নারায়ণগঞ্জের ফতুল্লায় প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজা ও দাফনে অংশ নিয়েছেন আওয়ামী লীগের এক কর্মী।

সোমবার বেলা সাড়ে ৩টার দিকে ফতুল্লার কোতালেরবাগ এলাকায় আসামিকে তার বাড়িতে নেওয়া হয় বলে জানান ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন।

আসামি আরিফ মাহমুদ আওয়ামী লীগের একজন সক্রিয় কর্মী বলে দাবি পুলিশের। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় গত মাসে গ্রেপ্তার হন তিনি। তখন থেকে নারায়ণগঞ্জ জেলা কারাগারে বন্দি আছেন।

আনোয়ার হোসেন বলেন, সোমবার সকাল সাড়ে ৮টার দিকে আরিফের মা আমেনা বেগম মারা যান। তিনি বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত কারণে অসুস্থ ছিলেন।

পরিবারের সদস্যরা মায়ের জানাজায় অংশ নেওয়ার জন্য আবেদন করলে জেলা ম্যাজিস্ট্রেট আরিফকে চার ঘণ্টার প্যারোলে মুক্তি দেন বলে জানান তিনি।

“এ সময়ের মধ্যে আরিফ মায়ের জানাজা ও দাফন কার্যক্রমে অংশ নেন। পরে নির্ধারিত সময়ের মধ্যে তাকে কারাগারে ফেরত পাঠানো হয়”, যোগ করেন আনোয়ার।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: