সর্বশেষ আপডেট : ১৪ ঘন্টা আগে
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬ খ্রীষ্টাব্দ | ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

ইন্দোনেশিয়ায় ভূমিধসে মৃত্যু বেড়ে ১০, নিখোঁজ ৮০ জনের সন্ধান চলছে

ডেইলি সিলেট ডেস্ক ::

পাহাড়ি এলাকার নড়বড়ে মাটি ও বৃষ্টির কারণে উদ্ধারকাজ ব্যাহত হওয়ার পর ভূমিধসে নিখোঁজ ৮০ জনের সন্ধানে ফের অভিযানে নেমেছে ইন্দোনেশিয়ার কর্তৃপক্ষ।

শনিবার ভোরের আগে পশ্চিম বান্দুংয়ে হওয়া এই ভূমিধসের পেছনে আগের দিন থেকে ‍শুরু হওয়া তুমুল বৃষ্টিপাতকে দায়ী করা হচ্ছে। পশ্চিম জাভা প্রদেশ ও আর কয়েকটি এলাকায় এই বৃষ্টিপাত সপ্তাহখানেক ধরে চলতে পারে বলে আবহাওয়া বিভাগ আগেই সতর্ক করেছিল।

৩৬ বছর বয়সী বাসিন্দা দেদি কুরনিয়াওয়ান জানান, প্রদেশের পাহাড়ি এলাকায় পাসির লাঙ্গু গ্রামে এটাই প্রথম বড় কোনো ভূমিধস দেখলেন তিনি। গ্রামটি রাজধানী জাকার্তা থেকে প্রায় ১০০ কিলোমিটার দক্ষিণপূর্বে অবস্থিত।

“কখনো কখনো নিকটবর্তী নদীর কারণে সামান্য বন্যা হয়েছে, কিন্তু এবার ভূমিধস এসেছে জঙ্গলের দিক থেকে,” রয়টার্সকে এমনটাই বলেছেন কুরনিয়াওয়ান।

পাহাড়ি এলাকার নড়বড়ে মাটি ও বৃষ্টির কারণে শনিবার উদ্ধারকারীরা ভারি যন্ত্রপাতি নিয়ে অনুসন্ধানে নামতে পারেননি বলে কর্তৃপক্ষের বরাত দিয়ে জানিয়েছে স্থানীয় সম্প্রচারমাধ্যম কম্পাস টিভি।

এদিকে জাকার্তা ও ওয়েস্ট জাভার বিভিন্ন এলাকায় বন্যারও খবর পাওয়া গেছে। বন্যা কবলিত এলাকাগুলোর বাসিন্দারা উঁচু এলাকা বা যেখানে বন্যা হয়নি সেখানে সরে যাচ্ছেন।

ঘূর্ণিঝড়ের কারণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে এক হাজার ২০০ জনের মৃত্যু, অসংখ্য ঘরবাড়ি ধ্বংস ও লাখো মানুষ উদ্বাস্তু হওয়ার দুই মাস পর পশ্চিম জাভায় এ প্রাণঘাতী ভূমিধস হল।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: