![]()

ডেইলি সিলেট ডেস্ক ::
কুমিল্লা ১০ আসনে প্রার্থিতা ফিরে পেলেন বিএনপি নেতা মোবাশ্বর আলম ভুইয়া। রোববার সকালে হাইকোর্টের বিচারপতি রাজিকাল জলিলের দ্বৈত বেঞ্চ তাঁকে ঋণ খেলাপি থেকে মুক্ত ঘোষণা করে মনোনয়ন বৈধ ঘোষণা করেন।
কুমিল্লা ১০ আসনে প্রার্থিতা ফিরে পেলেন বিএনপি নেতা মোবাশ্বর আলম ভুইয়া। রোববার সকালে হাইকোর্টের বিচারপতি রাজিকাল জলিলের দ্বৈত বেঞ্চ তাঁকে ঋণ খেলাপি থেকে মুক্ত ঘোষণা করে মনোনয়ন বৈধ ঘোষণা করেন।
আইনজীবীরা জানান, ঋণ খেলাপি অভিযোগে রিটানিং কর্মকর্তা ও কমিশন তাঁর প্রার্থিতা বাতিল করে। কিন্তু তিনি ঋণ পরিশোধ করায় উচ্চ আদালত থেকে তাঁর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।
এদিকে একই আসনে বিএনপি মনোনীত প্রার্থী আব্দুল গফুর ভূঁইয়ার দ্বৈত নাগরিকত্বের কারণে হাইকোর্ট মনোনয়ন বাতিল করেছেন। তবে গফুর ভুইয়া এরই মধ্যে প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করেছেন।