সর্বশেষ আপডেট : ৭ ঘন্টা আগে
বুধবার, ২৭ মে ২০২৬ খ্রীষ্টাব্দ | ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

৩ দিনে ‘সিদ্ধার্থ’ নাটকের ৪ প্রদর্শনী

ডেইলি সিলেট ডেস্ক ::

আবারও মঞ্চায়ন হতে যাচ্ছে আরশিনগর ঢাকার চতুর্থ প্রযোজনা ‘সিদ্ধার্থ’। আজ থেকে বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে টানা তিন দিন চারটি প্রদর্শনী অনুষ্ঠিত হবে বলে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে আরশিনগর ঢাকা। এর মধ্যে আজ ও আগামীকাল সন্ধ্যা সাতটায় এবং সোমবার বিকেল চারটা ও সন্ধ্যা সাতটায় নাটকটির প্রদর্শনী রয়েছে।

জার্মান সাহিত্যিক হেরমান হেসের উপন্যাস ‘সিদ্ধার্থ’ অবলম্বনে নাটকটি নির্দেশনা দিয়েছেন রেজা আরিফ। উপন্যাসের নাট্যরূপও দিয়েছেন তিনি। এর আগে দুই দফায় নাটকটির মোট ১৫টি প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

আরশিনগর ঢাকা জানিয়েছে, গৌতম বুদ্ধের আরেক নাম সিদ্ধার্থ হলেও হেরমান হেসের ‘সিদ্ধার্থ’ কোনো ধর্মীয় জীবনী নয়।

টানা তিন দিন চারটি প্রদর্শনী রয়েছে

নাটকটি প্রসঙ্গে রেজা আরিফ বলেন, ‘গৌতম বুদ্ধের ঔজ্জ্বল্যে আড়াল হয়ে পড়া গৌতমের ব্যক্তিগত মনোজগতের রঙে সিদ্ধার্থকে আঁকা হয়েছে।’

নাটকটিতে অভিনয় করেছেন পার্থ প্রতিম, কাজী নওশাবা আহমেদ, জিনাত জাহান, ওয়াহিদ খানসহ আরও অনেকে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: