সর্বশেষ আপডেট : ২ ঘন্টা আগে
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬ খ্রীষ্টাব্দ | ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

আবদুল আউয়াল মিন্টুর মনোনয়ন বৈধ

ডেইলি সিলেট ডেস্ক ::

ফেনী-৩ (দাগনভূঞা-সোনাগাজী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আবদুল আউয়াল মিন্টুর মনোনয়ন নির্বাচন কমিশনে বৈধতা পেল। রোববার (১৮ জানুয়ারি) বিকেলে নির্বাচন কমিশন ভবনে আপিল শুনানি শেষে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

এর ফলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে ভোটযুদ্ধে নামতে মিন্টুর সামনে আর কোনো আইনি বাধা রইল না।

এর আগে, গত ৯ জানুয়ারি মিন্টুর মনোনয়নপত্র বাতিল চেয়ে নির্বাচন কমিশনে আপিল করেছিলেন একই আসনের জামায়াত প্রার্থী মোহাম্মদ ফখরুদ্দিন মানিক।

অভিযোগে বলা হয়েছিল, মিন্টু মার্কিন নাগরিকত্ব বহাল রেখেই হলফনামায় তথ্য গোপন করেছেন এবং তার বিরুদ্ধে থাকা মামলার বিষয়গুলো আড়াল করেছেন।

এই আপিলে ফেনী জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মনিরা হককেও বিবাদী করা হয়েছিল। তবে কমিশন শুনানি শেষে জামায়াত প্রার্থীর সেই আবেদন খারিজ করে মিন্টুর প্রার্থিতা বহাল রাখে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: