সর্বশেষ আপডেট : ১৩ ঘন্টা আগে
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬ খ্রীষ্টাব্দ | ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

সিসিইউতে মাহমুদুর রহমান মান্না

ডেইলি সিলেট ডেস্ক ::

রাজধানীর বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে আছেন নাগরিক ঐক্যের সভাপতি ও বগুড়া-২ আসনে বিএনপি সমর্থিত প্রার্থী মাহমুদুর রহমান।

শনিবার (১৭ জানুয়ারি) দুপুর ১২টায় গণমাধ্যমকে এ তথ্য জানান দলটির যুগ্ম সাধারণ সম্পাদক সাকিব আনোয়ার।

তিনি জানান, মাহমুদুর রহমান মান্নার ক্রিয়েটিনিন ২.৪। চিকিৎসকরা তাকে পর্যবেক্ষণ রেখেছেন। তবে তিনি হার্ট অ্যাটাক করেননি।

ইতোমধ্যে বেশ কয়েকটি টেস্ট করা হয়েছে। রিপোর্ট না পাওয়া পর্যন্ত শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত কিছু বলা যাচ্ছে না।

এর আগে শুক্রবার (১৬ জানুয়ারি) রাত সোয়া ১১টায় বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন মান্না। তারও আগে ২০২৪ সালের সেপ্টেম্বরে হার্ট অ্যাটাক করে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি।

তখন তার দলের পক্ষ থেকে জানানো হয়েছিল ২০১৫ সালে গ্রেফতারের পর কারাগারে থাকা অবস্থায়ও হার্ট অ্যাটাক করেন তিনি। তখন তাকে হাসপাতালে পাঠানো হলে তার হার্টে একাধিক ব্লক ধরা পড়ে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: