সর্বশেষ আপডেট : ১৪ ঘন্টা আগে
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬ খ্রীষ্টাব্দ | ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

হিন্দু মহাজোটের গোবিন্দ চন্দ্র প্রামানিক প্রার্থিতা ফিরে পেলেন

ডেইলি সিলেট ডেস্ক ::

টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া উপজেলা নিয়ে গঠিত গোপালগঞ্জ-৩ আসনে প্রার্থিতা ফিরে পেয়েছেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের মহাসচিব গোবিন্দ চন্দ্র প্রামানিক। শুক্রবার (১৬ জানুয়ারি) আপিলে শুনানি শেষে এ স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন নির্বাচন কমিশন।

এ আসন থেকে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ৮ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

জেলা রিটার্নিং কর্মকর্তা মো. আরিফ-উজ-জামান গত ৩ জানুয়ারি, গোপালগঞ্জ-৩ আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এক শতাংশ ভোটারের স্বাক্ষরে গরমিল থাকায় স্বতন্ত্র প্রার্থী গোবিন্দ চন্দ্রের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন।

এরপর নির্বাচন কমিশনে আপিল করেন তিনি।

গোবিন্দ চন্দ্র বলেন, অনেক বাধা বিপত্তি পেরিয়ে নির্বাচন কমিশনে অপিল করি। কমিশন আমার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে।

তিনি আরও বলেন, এ আসনে অন্য যেসব প্রার্থী আছেন, তাদের প্রতিদ্বন্দ্বী না হয়ে সবাই মিলেমিশে ভোটারের কাছে যাব। ভোটাররা ভোট দিয়ে পছন্দের জনপ্রতিনিধি নির্বাচিত করবেন। আমি মানুষের কল্যাণে কাজ করে যাব।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: