সর্বশেষ আপডেট : ৪ ঘন্টা আগে
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬ খ্রীষ্টাব্দ | ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

নরসিংদীতে ছাত্রদলকর্মী হত্যা, দম্পতি গ্রেপ্তার

ডেইলি সিলেট ডেস্ক ::

নরসিংদী সদর উপজেলায় ছাত্রদলকর্মী জাহিদুল ইসলাম হত্যা মামলার প্রধান দুই আসামি স্বামী ও স্ত্রীকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

বৃহস্পতিবার বিকেলে কুষ্টিয়া সদরের বটতৈল ভাদালিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-১১ সিপিএসসি নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার ও ক্যাম্প কমান্ডার মো. আরিফুল ইসলাম এ তথ্য জানান।

গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার মাধবদী থানার নওয়াপাড়া এলাকার নাসির উদ্দিনের ছেলে মো. রাজন (৩৭) ও তার স্ত্রী জারা বেগম (৩০)।

গত ২৯ ডিসেম্বর মাধবদী থানার নওপাড়া এলাকায় জাহিদুল ইসলামকে ধারালো অস্ত্র দিয়ে ছুরিকাঘাত করে হত্যা করা হয়। নিহত ২৫ বছর বয়সি জাহিদুল পার্শ্ববর্তী পলাশ উপজেলার জিনারদী ইউনিয়নের গয়েশপুরের মোশাররফ হোসেন ভূঁইয়ার ছেলে। তিনি ওই ইউনিয়ন ছাত্রদলের কর্মী।

এ ঘটনায় মামলা দায়েরের পর থেকে এজাহারভুক্ত ১ ও ২ নম্বর আসামি রাজন ও জারা পলাতক ছিলেন।

শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুরে সংবাদ সম্মেলনে ক্যাম্প কমান্ডার আরিফুল ইসলাম বলেন, গোপন খবর পেয়ে কুষ্টিয়া সদর এলাকায় যৌথ অভিযান চালায় র‍্যাব-১১ ও র‍্যাব-১২। এ সময় রাজন ও তার স্ত্রীকে গ্রেপ্তার করা হয়।

আরিফুল ইসলাম দাবি করেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

তিনি বলেন, আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তারকৃতদের মাধবদী থানায় হস্তান্তর করা হয়েছে। অন্যদের ধরতে অভিযান চলছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: