সর্বশেষ আপডেট : ৪ ঘন্টা আগে
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬ খ্রীষ্টাব্দ | ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

জামায়াত জোটের সংবাদ সম্মেলন শুরু, আসেনি ইসলামী আন্দোলন

ডেইলি সিলেট ডেস্ক ::

ইসলামী আন্দোলন বাংলাদেশ ছাড়াই বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ‘১১ দলীয় নির্বাচনী ঐক্যের’ সংবাদ সম্মেলন শুরু হয়েছে

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাত সাড়ে আটটার পর রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে এ সংবাদ সম্মেলন শুরু হয়।

এতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, খেলাফত মজলিসের মহাসচিব আহমাদ আবদুল কাদেরসহ শীর্ষ নেতারা উপস্থিত রয়েছেন।

এদিকে সার্বিক বিষয়ে অবস্থান জানাতে শুক্রবার বিকাল তিনটায় দলীয় কার্যালয়ে প্রেস ব্রিফিং করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এতে নির্বাচনী সমঝোতা বিষয়ে নিজেদের অবস্থান জানাবে দলটি।

এর আগে বৃহস্পতিবার দুপুর ১২টায় জামায়াতে ইসলামের কেন্দ্রীয় কার্যালয়ে ইসলামী আন্দোলন ছাড়া বাকি ১০ দলের নেতাদের নিয়ে জোটের বৈঠক অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: