সর্বশেষ আপডেট : ৩ ঘন্টা আগে
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬ খ্রীষ্টাব্দ | ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

মনোহরদীতে শ্রেণিকক্ষ সংকটে খোলা মাঠে পাঠদান

ডেইলি সিলেট ডেস্ক ::

মনোহরদী উপজেলার অর্জুনচর উচ্চ বিদ্যালয়ে শ্রেণিকক্ষের অভাবের কারণে মাঠের মাটিতে বসিয়ে শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম চলছে। প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক জানিয়েছেন, অনেক চেষ্টা করেও সরকার থেকে তা শ্রেণিকক্ষ সংকটের সমাধান করা যাচ্ছে না এখনো।
শিক্ষা প্রতিষ্ঠানটিতে শ্রেণিকক্ষ মাত্র পাঁচটি। এসএসসি পরীক্ষার্থী এবং দশম শ্রেণির শিক্ষার্থীদের জন্য আলাদা কোন শ্রেণিকক্ষের ব্যবস্থা না থাকায় বাধ্য হয়ে তাদের শিক্ষাঙ্গনের খোলা মাঠে বসিয়ে পাঠদান কার্যক্রম চালাতে হচ্ছে।

অর্জুনচর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাইফুল ইসলাম জানান, অর্জুনচর উচ্চ বিদ্যালয়ে শ্রেণিকক্ষের সংকট বেশ পুরনো। এ ব্যাপারে প্রতিষ্ঠানের পক্ষ থেকে সংশ্লিষ্ট দপ্তরে একাধিকবার আবেদন নিবেদন করা হলেও কোন সুফল পাওয়া যায়নি। ফলে শ্রেণিকক্ষ সংকটে পড়ে এখন শিক্ষার্থীদের মাটিতে বসিয়ে পাঠদান করতে হচ্ছে ।

এ প্রসঙ্গে মনোহরদী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফারুক আহাম্মদ জানান,বিষয়টি তিনি অবগত রয়েছেন। সরকারের শিক্ষা প্রকৌশল বিভাগের তালিকার মধ্যেও এটি অন্তর্ভুক্ত করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: