সর্বশেষ আপডেট : ৯ ঘন্টা আগে
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

পদপিষ্টের ঘটনায় সিবিআইয়ের মুখোমুখি হচ্ছেন থালাপতি বিজয়

ডেইলি সিলেট ডেস্ক ::

ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা ও রাজনীতিক থালাপতি বিজয় বর্তমানে খুব একটা ভালো সময় পার করছেন না। সম্প্রতি তার রাজনৈতিক দল ‘তামিলাগা ভেত্রি কাজাগাম’ (টিভিকে)-এর এক সমাবেশে ঘটে যাওয়া মর্মান্তিক পদপিষ্টের ঘটনার জেরে এবার তাকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের মুখোমুখি হতে হচ্ছে।

সোমবার (১২ জানুয়ারি) সিবিআইয়ের দপ্তরে হাজিরা দেওয়ার নির্দেশ পেয়েছেন থালাপতি বিজয়। রাজনৈতিক জীবনের শুরুতেই এমন আইনি জটিলতা তার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সিবিআই মূলত তদন্ত করে দেখতে চাইছে, সমাবেশের দিন আয়োজনে কী ধরনের ঘাটতি ছিল এবং আয়োজক হিসেবে বিজয়ের দলের দায় কতটা। আগামী সোমবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সামনে হাজির হয়ে নিজের অবস্থান পরিষ্কার করতে হবে এই জনপ্রিয় অভিনেতাকে।

গত ২৭ সেপ্টেম্বর তামিলনাড়ুর কারুর জেলায় থালাপতি বিজয়ের রাজনৈতিক দল টিভিকে-এর প্রথম বৃহৎ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রিয় অভিনেতাকে এক নজর দেখার আশায় সেখানে বিপুলসংখ্যক মানুষের ঢল নামে। অতিরিক্ত ভিড় সামলাতে পুলিশ ও আয়োজকরা হিমশিম খায়। একপর্যায়ে নিয়ন্ত্রণহীন ভিড়ের চাপে ভয়াবহ পদপিষ্টের ঘটনা ঘটে।

এই দুর্ঘটনায় নারী ও শিশুসহ মোট ৪১ জনের করুণ মৃত্যু হয় এবং শতাধিক মানুষ গুরুতর আহত হন। ঘটনার পর থেকেই সমাবেশের নিরাপত্তা ব্যবস্থা ও অব্যবস্থাপনা নিয়ে তীব্র প্রশ্ন উঠতে শুরু করে।

ঘটনার গুরুত্ব বিবেচনায় নিয়ে গত অক্টোবর মাসেই ভারতের সুপ্রিম কোর্ট বিষয়টিতে হস্তক্ষেপ করে। বিচারপতি জে কে মহেশ্বরী ও এনভি আঞ্জারিয়ার সমন্বয়ে গঠিত বেঞ্চ ঘটনার গভীরতা বিবেচনা করে তদন্তের দায়িত্ব সিবিআইয়ের হাতে তুলে দেন। পাশাপাশি তদন্ত প্রক্রিয়া স্বচ্ছ রাখতে সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি অজয় রাস্তোগির নেতৃত্বে তিন সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটিও গঠন করা হয়েছে, যেখানে দুজন অভিজ্ঞ আইপিএস কর্মকর্তা রয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: