সর্বশেষ আপডেট : ৬ ঘন্টা আগে
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬ খ্রীষ্টাব্দ | ৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

জিয়াউর রহমানের সমাধিস্থল পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা

ডেইলি সিলেট ডেস্ক ::

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে তার স্বামী প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে সমাহিত করা হবে। এই সিদ্ধান্তের পর ওই সমাধিস্থল পরিদর্শন করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।

‎মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকেল ৪টা ২০ মিনিটে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিস্থল পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

‎এ সময় তিনি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্য যেখানে কবর প্রস্তুত করা হচ্ছে, সে জায়গাটি ঘুরে দেখেন। তার সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনিসহ মন্ত্রণালয়ের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সমাধিস্থলে জাহাঙ্গীর আলম চৌধুরী সেখানকার ‎সবাইকে নিয়ে জিয়াউর রহমানের কবর জিয়ারত করেন। এ সময় তিনি সাংবাদিকদের সঙ্গে কোন কথা বলেননি।

জিয়াউর রহমানের কবরের পাশে খালেদা জিয়াকে দাফনের সিদ্ধান্ত জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল। মঙ্গলবার যমুনায় উপদেষ্টা পরিষদের বিশেষ সভার পর রাষ্ট্রীয় অতিথি ভবনটির সামনে ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।

উপদেষ্টা পরিষদের সভায় বিশেষ আমন্ত্রণে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অংশ নেন জানিয়ে আসিফ নজরুল বলেন, “মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব আমাদের সভাকে অবহিত করেন যে, আগামীকাল বুধবার বাদ জোহর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা এবং এর সংলগ্ন মানিক মিয়া অ্যাভেনিউতে বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে।

তিনি জানান, জানাজার পর বেগম খালেদা জিয়াকে শহীদ রাষ্ট্রপতি, বীর মুক্তিযোদ্ধা, রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে দাফন করা হবে।

খালেদা জিয়ার মৃত্যুতে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত (৩১ ডিসেম্বর এবং ১ ও ২ জানুয়ারি) তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। এ ছাড়া বুধবার (৩১ ডিসেম্বর) সারা দেশে সাধারণ ছুটি থাকবে।

এর আগে, আজ ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান খালেদা জিয়া। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: