সর্বশেষ আপডেট : ৫ ঘন্টা আগে
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬ খ্রীষ্টাব্দ | ৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

দেড় যুগ পর নয়াপল্টনে তারেক রহমান

ডেইলি সিলেট ডেস্ক ::

নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (২৯ ডিসেম্বর) বিকাল সাড়ে তিনটার দিকে দলের কেন্দ্রীয় কার্যালয়ে পৌঁছান তিনি।

দেশে ফেরার পর এই প্রথম নয়াপল্টনের দলীয় কার্যালয়ে যান তিনি। তারেক রহমান নয়াপল্টনে এসে পৌঁছালে স্লোগানে স্লোগান নেতাকর্মীরা তাকে স্বাগত জানান।

কার্যালয়ের দ্বিতীয় তলায় তারেক রহমানের জন্য একটি চেম্বার প্রস্তুত করা হয়েছে।

এর আগে রোববার (২৭ ডিসেম্বর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অফিস করেন তারেক রহমান।

এ দিকে তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে হাজার হাজার নেতাকর্মী জড়ো হয়েছেন। প্রিয় নেতাকে এক নজর দেখার জন্য তারা অপেক্ষা করছেন।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: