সর্বশেষ আপডেট : ৫ ঘন্টা আগে
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬ খ্রীষ্টাব্দ | ৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

ডিবি হেফাজতে আনিস আলমগীর

ডেইলি সিলেট ডেস্ক ::

সাংবাদিক আনিস আলমগীরকে হেফাজতে নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। রোববার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় তাকে হেফাজতে নেওয়া হয় বলে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ডিবি প্রধান শফিকুল ইসলাম।

তিনি বলেন, কিছু বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। পরে বিস্তারিত জানানো হবে।
এদিকে আনিস আলমগীর গণমাধ্যমকে বলেছেন, ধানমন্ডি এলাকার একটি জিম (ব্যায়ামাগার) থেকে আমাকে নিয়ে আসা হয়। ডিবির পক্ষ থেকে বলা হয়েছে, তাদের প্রধান আমার সঙ্গে কথা বলবেন।

রোববার রাতে সাড়ে আটটার কিছুক্ষণ পরে আনিস আলমগীরের মুঠোফোনে কল করা হলে তিনি ডিবি কার্যালয় থেকে গণমাধ্যমকে এ কথা বলেন।

তিনি বলেন, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তাকে ধানমন্ডি থেকে আনা হয়। আটটার দিকে তারা ডিবি কার্যালয়ে পৌঁছান। তখন থেকে অপেক্ষায় রয়েছেন। তার সঙ্গে তখন পর্যন্ত ডিবি প্রধানের কথা হয়নি।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: