সর্বশেষ আপডেট : ৩০ মিনিট ৩৭ সেকেন্ড আগে
রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬ খ্রীষ্টাব্দ | ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

চট্টগ্রামের বায়েজিদে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ডেইলি সিলেট ডেস্ক ::

চট্টগ্রামের বায়েজিদ এলাকায় এক পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (৮ ডিসেম্বর) রাতে তাকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় পাওয়া গেলে দ্রুত হাসপাতালে নেওয়া হয়, তবে চিকিৎসক নাঈম বিশ্বাসকে (২৫) মৃত ঘোষণা করেন।

নাঈম ৯ আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) কর্মরত ছিলেন এবং বায়েজিদ এলাকায় পরিবারসহ বসবাস করতেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই নুরে আলম আশেক গণমাধ্যমকে জানান, এপিবিএন সদস্যরা নাঈমকে উদ্ধার করে হাসপাতালে আনেন এবং সেখানে তার মৃত্যু নিশ্চিত করা হয়।

ঘটনা বিষয়ে জানতে ৯ এপিবিএনের পুলিশ সুপার দীপক জ্যেতি খীসার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মন্তব্য পাওয়া যায়নি।

৯ এপিবিএন-এর অতিরিক্ত পুলিশ সুপার দীপক জ্যোতি খীসা একটি গণমাধ্যমকে জানান, “নাঈম বিশ্বাসের মরদেহ বাসা থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। আমরা ঘটনাস্থলে আছি এবং কীভাবে এই ঘটনাটি ঘটেছে, তা খতিয়ে দেখতে তদন্ত কাজ শুরু করা হয়েছে।”

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: