![]()

cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla

ডেইলি সিলেট ডেস্ক ::
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসার জন্য যুক্তরাজ্য ও চীনের বিশেষজ্ঞ চিকিৎসক দল ঢাকায় পৌঁছেছেন। হাসপাতালের মেডিকেল বোর্ড তাদের সঙ্গে প্রয়োজনীয় মেডিকেল রিপোর্ট শেয়ার করেছে। বিদেশি বিশেষজ্ঞদের অংশগ্রহণে চিকিৎসায় নতুন দিকনির্দেশনা আশা করা হচ্ছে।
এভারকেয়ার হাসপাতালে বুধবার (৩ ডিসেম্বর) খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. আল মামুন জানিয়েছেন, বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসক দলের নেতৃত্বে রয়েছেন ডা. রিচার্ড বিলি। বর্তমানে খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলেও তার উন্নত ও সার্বিক চিকিৎসা নিশ্চিত করতে এবং চলমান মেডিকেল ব্যবস্থাপনার আরও গভীর মূল্যায়নের জন্য হাসপাতালের মেডিকেল বোর্ড অতিরিক্ত বিশেষজ্ঞ মতামতের প্রয়োজন অনুভব করেছে।
ডা. আল মামুন জানান, সেই পরিপ্রেক্ষিতে যুক্তরাজ্য ও চীন থেকে দুটি বিশেষজ্ঞ চিকিৎসক দলকে আমন্ত্রণ জানানো হয়েছে। বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং-এর কর্মকর্তা শায়রুল কবির খান গণমাধ্যমে বলেন, “বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসক দলের অংশগ্রহণে বেগম খালেদা জিয়ারের চিকিৎসায় নতুন দিকনির্দেশনা পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।”
তিনি আরও জানান, এভারকেয়ার হাসপাতালের মেডিকেল বোর্ড ইতিমধ্যেই বিদেশি চিকিৎসকদের সঙ্গে প্রয়োজনীয় মেডিকেল রিপোর্ট ও সাম্প্রতিক পরীক্ষার তথ্য-উপাত্ত শেয়ার করেছে, যাতে তারা প্রাথমিক পর্যায় থেকেই সমন্বিত সিদ্ধান্ত নিতে পারেন এবং চিকিৎসায় সর্বোত্তম ব্যবস্থা গ্রহণ করা যায়।