![]()

cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla

ডেইলি সিলেট ডেস্ক ::
বিপিএল নিলামের প্রথম ডাকেই কাড়াকাড়ি পড়ে গেল মোহাম্মদ নাঈম শেখকে নিয়ে। ভিত্তিমূল্য থেকে ১৩ ধাপ পেরিয়ে শেষ পর্যনত থামল সেই লড়াই। ‘এ’ ক্যাটাগরিতে তার ভিত্তিমূল্য ছিল ৫০ লাখ টাকা। ততক্ষণে তার পারিশ্রমিক হয়ে গেছে দ্বিগুণের বেশি। তবে অতটা লড়াই হলো না বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক লিটন কুমার দাসকে নিয়ে।
নাঈমকে ১ কোটি ১০ লাখ টাকায় দলে পায় নতুন ফ্র্যাঞ্চাইজি চট্টগ্রাম রয়্যালস। নিশ্চিতভাবেই নিলামের সবচেয়ে দামি ক্রিকেটার হতে যাচ্ছেন তিনি। একই ক্যাটাগরি ও সমান ভিত্তিমূল্যের লিটনকে ৭০ লাখ টাকায় পেয়ে যায় রংপুর রাইডার্স।
লিটনের চেয়ে বেশি লড়াই জমে ওঠে তাওহিদ হৃদয়কে নিয়ে। ‘বি’ ক্যাটাগরিতে ৩৫ লাখ ভিত্তিমূল্যের এই ব্যাটসম্যানকে ৯২ লাখ টাকায় দলে নেয় রংপুর রাইডার্স। আগ্রাসী ব্যাটসম্যান শামীম হোসেনকে ৫৬ লাখ টাকায় নিয়েছে ঢাকা ক্যাপিটালস।
প্রথম ডাকে কেউ নেয়নি এই ক্যাটাগরিতে থাকা অভিজ্ঞ দুই ক্রিকেটার মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহকে। অবিক্রিত ক্রিকেটারদের নাম পরে তোলা হবে আবার।
নিলামের আগেই সরাসরি চুক্তির পর ‘এ’ ক্যাটাগরিতে বাকি ছিলেন কেবল নাঈম আর লিটন। লটারিতে আগে ওঠে নাঈমের নাম। তাকে প্রথম ডাকে সিলেট টাইটান্স। এরপর প্রতি ডাকে বাড়তে থাকে ৫ লাখ টাকা করে। সিলেটের সঙ্গে প্রথমে লড়াইয়ে আসে রংপুর। পরে যোগ দেয় নতুন ফ্র্যাঞ্চাইজি নোয়াখালী এক্সপ্রেস। তখনও পর্যন্ত দৃশ্যপটে নেই চট্টগ্রাম।
৮০ লাখ টাকা থেকে লড়াইয়ে যোগ দেয় চট্টগ্রাম। সিলেটের সঙ্গে তুমুল লড়াইয়ের পর শেষ পর্যন্ত ১ কোটি ১০ লাখে বাঁহাতি এই ওপেনারকে পেয়ে যায় চট্টগ্রাম। বিপিএলের গত আসরে খুলনা টাইগার্সের হয়ে ৪২.৫৮ গড় ও প্রায় ১৯৪ স্ট্রাইক রেটে ৫১১ রান করেছিলেন তিনি।
এরপর আসে লিটনের পালা। তাকে নিয়ে সিলেটের সঙ্গে কিছুটা লড়াই করে ৭০ লাখে পেয়ে যায় রংপুর।
নাঈমের মতো কাড়াকাড়ি পড়ে যায় হৃদয়কে দলে পেতে। ভিত্তিমূল্যের দ্বিগুনের বেশি দামে তাকে নেয় রংপুর।
গত বিপিএলে চিটাগং কিংসের হয় দুর্দান্ত পারফর্ম করা পেসার সৈয়দ খালেদ আহমেদকে ৪৭ লাখ টাকায় দলে নেয় সিলেট টাইটান্স।
মোহাম্মদ মিঠুন গত তিন বিপিএলে ভালো পারফর্ম না করলেও তাকে নিয়ে লড়াই জমে যায় ঢাকা ক্যাপিটালস ও নোয়াখালী এক্সপ্রেসের। ২২ লাখা টাকা ভিত্তিমূল্যের ব্যাটসম্যান শেষ পর্যন্ত ৫২ লাখ টাকায় ঠাঁই পান ঢাকায়।
পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফ উদ্দিনকে ৬৮ লাখ টাকায় নেয় ঢাকা ক্যাপিটালস।
গতি তারকা নাহিদ রানাকে নিয়েও বেশ লড়াই হয়। ৫৬ লাখ টাকায় তাকে আবার দলে নেয় রংপুর রাইডার্সকে।
ভিত্তিমূল্য ৩৫ লাখ রুপিতে জাকের আলি ও মাহিদুল ইসলাম অঙ্কনকে দলে পায় নোয়াখালী এক্সপ্রেস।
বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামকে ৩০ লাখে পায় ঢাকা ক্যাপিটালস। সম্প্রতি রাইজিং স্টার্স এশিয়া কাপে নজরকাড়া রিপন মন্ডলকে ২৫ লাখে পেয়ে উচ্ছ্বসিত হয়ে যায় রাজশাহী ওয়ারিয়র্স।
দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে থাকা ব্যাটসম্যান সাব্বির রহমানকে ২৮ লাখ টাকায় দলে নেয় ঢাকা।