![]()

cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla

ডেইলি সিলেট ডেস্ক ::
থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে বন্যায় মৃত্যু বেড়ে ১৬২-তে দাঁড়িয়েছে বলে জানিয়েছে দেশটির সরকার। শনিবার (২৯ নভেম্বর) সরকারের মুখপাত্র সিরিপং আঙ্কাসাকুলকিয়াত বন্যায় মৃতের এ হালনাগাদ সংখ্যা জানান বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
এর আগে শুক্রবার থাইল্যান্ডের সরকার দক্ষিণাঞ্চলের আট প্রদেশে বন্যায় ১৪৫ জনের মৃত্যুর খবর দিয়েছিল। ভয়াবহ এ দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ৩৫ লাখ পেরিয়ে গেছে বলেও ধারণা দিয়েছিল তারা।
থাইল্যান্ডে মৃত্যু বাড়ায় দক্ষিণপূর্ব এশিয়ার তিনটি দেশে বন্যায় মৃত্যু সাড়ে তিনশর কাছাকাছি পৌঁছে গেল। আগের দিন মালয়েশিয়া, থাইল্যান্ড ও ইন্দোনেশিয়া মিলে ৩২১ মৃত্যুর কথা জানিয়েছিল রয়টার্স। ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ায় মৃত্যুর সংখ্যা বেড়েছে কিনা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
দেশ তিনটির বেশিরভাগ এলাকায় পানি নামতে শুরু করায় কর্তৃপক্ষ এখন বন্যাক্রান্ত এলাকাগুলোতে আটকে থাকা মানুষদের উদ্ধার, বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা পুনঃস্থাপন এবং ক্ষয়ক্ষতি মোকাবেলার কাজ জোরদার করেছে।
সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে ইন্দোনেশিয়ার সুমাত্রায়। শুক্রবার বিকাল পর্যন্ত সেখানে ১৭৪ জনের মৃত্যুর খবর দিয়েছে তিন প্রদেশের কর্তৃপক্ষ।
সুমাত্রার পদাং পারিয়ামান এলাকায় মোট ২২ জনের মৃত্যু হয়েছে। বাসিন্দারা এক মিটার পর্যন্ত উঁচু পানির সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার চেষ্টা করছে। বন্যার পানি না কমায় শুক্রবার পর্যন্ত সেখানে উদ্ধারকর্মীরা পৌঁছাতে পারেননি।
দেশটির জাতীয় জাতীয় দুর্যোগ প্রশমন সংস্থার মুখপাত্র আবদুল মুহারি জানান, দ্বীপটির অনেক জায়গা এখনও যোগাযোগ বিচ্ছিন্ন। বিদ্যুৎ পুনঃস্থাপন এবং ভূমিধসের জঞ্জালে বন্ধ থাকা রাস্তা পরিষ্কারে কর্তৃপক্ষ কাজ করছে।
শুক্রবারও বন্যাক্রান্ত এলাকাগুলোতে বিমানযোগে ত্রাণ ও উদ্ধারকর্মী পাঠানো হয়েছে।
থাইল্যান্ডের সবচেয়ে ক্ষতিগ্রস্ত শহর হাত ইয়াইয়ে শুক্রবার বৃষ্টি থেমেছে। তবে বাসিন্দাদের এখনও গোড়ালি সমান উচ্চতার পানিকে মোকাবেলা করতে হচ্ছে। বহু বাড়িতে বিদ্যুৎ নেই, বেশিরভাগই গত এক সপ্তাহে হওয়া ক্ষয়ক্ষতি যাচাইয়ে ব্যস্ত। একজন বলেছেন, তিনি ‘সবই হারিয়েছেন’।
শুক্রবার মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা থাইল্যান্ডের বন্যাকবলিত ২৫টিরও বেশি হোটেলে আটকা পড়া এক হাজার ৪৫৯ মালয়েশিয়ান নাগরিককে উদ্ধার করেছে। এখনো প্রায় ৩০০ জন বন্যাক্রান্ত বিভিন্ন এলাকায় আটকা রয়েছেন, তাদের উদ্ধারে কাজ চলছে।