সর্বশেষ আপডেট : ১৩ ঘন্টা আগে
শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫ খ্রীষ্টাব্দ | ২৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

দ্বিতীয় ম্যাচেও টাইগারদের চ্যালেঞ্জিং লক্ষ্য দিলো আইরিশরা

ডেইলি সিলেট ডেস্ক ::

প্রথম ম্যাচে টাইগারদের হারানোর পর সিরিজ জয়ের লক্ষ্যে দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেছে আইরিশরা। আগে ব্যাট করতে নেমে বাংলাদেশকে ১৭০ রানের লক্ষ্য দিয়েছে সফরকারীরা। শনিবার (২৯ নভেম্বর) আগে ব্যাট করতে নেমে দলকে দুর্দান্ত শুরু এনে দেন পল স্ট্রালিং ও টিম টেক্টর। তবে ইনিংস লম্বা করতে পারেননি দুজনের কেউই।

১৪ বলে ২৯ রান করে সাজঘরে ফেরেন পল স্ট্রালিং। তানজিম সাকিবের বলে ক্যাচ আউট হন তিনি। অন্যদিকে ২৫ বলে ৩৮ রান করে আউট হন টিম টেক্টর।

এদিন ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি হ্যারি টেক্টরও। ১১ বলে ১১ রান করে ফেরেন তিনি। এতে ৮৯ রানে ৩ উইকেট হারায় আইরিশরা। তবে দলের হাল ধরেন লরকান ট্যাকার। তাকে সঙ্গ দিয়ে রান তুলতে থাকে জর্জ ডকরেল।

দুজনের ৩৮ বলে ৪৬ রানের জুটিতে ১৮তম ওভারে ১৫০ রানের কোটা পূরণ হয় আয়ারল্যান্ডের। ১৯তম ওভারের দ্বিতীয় বলে বাউন্ডারি লাইনে কাটা পড়েন ডকরলে। দুর্দান্ত ক্যাচে ২১ বলে ১৮ রান করা ব্যাটারকে ফেরান তানজিদ তামিম।

অপর প্রান্ত থেকে ব্যাট চালাতে থাকেন টেক্টর। শেষ পর্যন্ত গ্যারেথ ডেলানির ১০ রান এবং টেক্টরের ৩২ বলে ৪১ রানে ভর করে ভর করে ৬ উইকেট হারিয়ে ১৭০ রানের পুঁজি পায় আইরিশরা। শেষ বলে রান আউট হন টেক্টর।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেন শেখ মাহেদী। এ ছাড়াও তানজিম সাকিব ও মোহাম্মদ সাইফউদ্দিন নেন একটি করে উইকেট।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by:

fistinghd.netjosporn.netxfantazy.orgpornjoy.org