সর্বশেষ আপডেট : ১৪ ঘন্টা আগে
শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫ খ্রীষ্টাব্দ | ২৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

বোলসোনারোর সোয়া ২৭ বছরের কারাদণ্ড

ডেইলি সিলেট ডেস্ক ::

ব্রাজিলের শেষ নির্বাচনে পরাজয়ের পর অভ্যুত্থানের ষড়যন্ত্র করার অভিযোগে ডানপন্থি সাবেক প্রেসিডেন্ট জাইর বোলসোনারোকে সোয়া ২৭ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার বিচারপতি আলেকজান্দ্রে দে মোরায়েস মামলাটির চূড়ান্ত রায় দেন। অর্থাৎ, আর কোনো আপিলের সুযোগ বোলসোনারো পাবেন না।

২০২২ সালের নির্বাচনে বামপন্থি প্রতিদ্বন্দ্বী লুইজ ইনাসিও লুলা দা সিলভার কাছে পরাজয়ের পরও ক্ষমতায় থাকতে ষড়যন্ত্র করার দায়ে দোষী সাব্যস্ত করা হয়েছে ৭০ বছর বয়সী বোলসোনারোকে।

রাজধানী ব্রাসিলিয়ায় ফেডারেল পুলিশ কারাগারে তিনি সাজা ভোগ শুরু করবেন। পালিয়ে যাওয়ার ঝুঁকি থাকায় গৃহবন্দি অবস্থা থেকে শনিবার তাকে সরিয়ে কারাগারে নেওয়া হয়।

রোববারের শুনানিতে আদালতের দলিলে দেখা গেছে, বোলসোনারো স্বীকার করেছেন যে, তিনি একটি শোল্ডারিং আয়রন দিয়ে তার গোড়ালির মনিটর খোলার চেষ্টা করেছিলেন।

অবশ্য তিনি দাবি করেছেন, পালানোর কোনো ইচ্ছা তার ছিল না। ওষুধের প্রভাবে তিনি কেবল মনিটর নষ্ট করতে চাইছিলেন।

বিচারপতি মোরায়েস মঙ্গলবার বোলসোনারোর জন্য পূর্ণ চিকিৎসার ব্যবস্থা করার নির্দেশ দেন। সাবেক এ প্রেসিডেন্টের চিকিৎসক দল আগেই জানিয়েছিল যে, তার স্বাস্থ্যের অবনতি ঘটছে।

গেল সেপ্টেম্বরে যখন বোলসোনারোকে অভ্যুত্থানের পরিকল্পনার দায়ে দোষী সাব্যস্ত করা হয়, তখন সুপ্রিম কোর্টের বিচারপতিরা বলেছিলেন, লুলা দা সিলভা ও তার ভাইস-প্রেসিডেন্ট পদপ্রার্থী জেরাদো আলকমিনকে হত্যা এবং বিচারপতি মোরায়েসকে গ্রেপ্তার ও হত্যার পরিকল্পনা সম্পর্কে জানতেন বোলসোনারো। বিচারপতি মোরায়েসই বিচার তদারকি করেছেন।

ওই ষড়যন্ত্র সেনাবাহিনী ও বিমানবাহিনী প্রধানদের সমর্থন পায়নি। ২০২৩ সালের ১ জানুয়ারি কোনো অঘটন ছাড়াই লুলা দা সিলভা শপথ নেন।

তবে এক সপ্তাহ বাদে হাজার হাজার বোলসোনারো সমর্থক ব্রাসিলিয়ার সরকারি ভবনগুলো দখল করে নেয়। তবে নিরাপত্তা বাহিনী পরিস্থিতি আনতে সক্ষম হয় এবং প্রায় দেড় হাজার মানুষকে গ্রেপ্তার করা হয়।

বিচারকরা রায়ে বলেছেন, দাঙ্গাকারীদের উসকে দিয়েছিলেন বোলসোনারো, যিনি সামরিক বাহিনীর হস্তক্ষেপে ক্ষমতায় ফেরার পরিকল্পনা করেছিলেন।

বোলসোনারোকে সাজা শেষ হওয়ার আট বছর পর ২০৬০ সাল পর্যন্ত কোনো সরকারি পদে প্রার্থী হওয়া থেকে নিষিদ্ধ করা হয়েছে। সাবেক প্রেসিডেন্ট এ বিচার প্রক্রিয়াকে ‘উইচ হান্ট’ বলেছেন। তিনি দাবি করেছেন, ২০২৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে তার প্রার্থী হওয়া আটকাতেই এ বিচার করা হচ্ছে।

বিচারপতি মোরায়েস মঙ্গলবার রায়ে বলেন, বোলসোনারোর সঙ্গে ষড়যন্ত্রে যারা অংশ নিয়েছিলেন এবং দোষী সাব্যস্ত হয়েছেন, তাদেরও সাজা ভোগ করতে হবে।

তাদের মধ্যে রয়েছেন সাবেক নিরাপত্তামন্ত্রী অগুস্তো হেলেনো, সাবেক প্রতিরক্ষামন্ত্রী জেনারেল পাওলো সেরজিও নোগুয়েইরা দে অলিভেইরা।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by:

fistinghd.netjosporn.netxfantazy.orgpornjoy.org