সর্বশেষ আপডেট : ৭ ঘন্টা আগে
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ খ্রীষ্টাব্দ | ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

কাকে শাস্তি দিতে চান হুমা কুরেশী?

ডেইলি সিলেট ডেস্ক ::

সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রীদের নিয়ে অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য যেন নিত্যকার ঘটনা হয়ে দাঁড়িয়েছে। ক্রমবর্ধমান এই নেতিবাচকতার বিরুদ্ধে এবার সরব হলেন বলিউড অভিনেত্রী হুমা কুরেশি। তার সোজাসাপ্টা দাবি—বাস্তবে নারীদের হয়রানির মতোই, অনলাইনে বাজে মন্তব্য ও আক্রমণের জন্যও সমান শাস্তি নিশ্চিত করতে হবে। সম্প্রতি বিভিন্ন প্ল্যাটফর্মে তারকাদের নিয়ে বাড়তে থাকা বিদ্বেষমূলক মন্তব্যের পরিপ্রেক্ষিতেই মুখ খুললেন ‘মহারানি’ খ্যাত এই অভিনেত্রী।

ভারতীয় গণমাধ্যমে নেতিবাচক মন্তব্যের ঘটনা বৃদ্ধির পরিপ্রেক্ষিতে হুমা বলেন, ‘সোশ্যাল মিডিয়ায় কেউ কেউ বিকিনি পরা ছবি পোস্ট করতে বলেন। আবার পোস্ট করলে লেখেন, ‘এগুলো কী করছেন?’ এই দ্বিচারিতা যেমন বিরক্তিকর, তেমনই দুঃখজনক। রাস্তায় মহিলাদের কুমন্তব্য করলে যেমন শাস্তি হয়, সোশ্যাল মিডিয়ায় একই কাজ করলে একই ধরনের শাস্তি হওয়া উচিত। কোনো পার্থক্য থাকা উচিত নয়’।

অভিনেত্রী আরও স্পষ্ট করেন, ‘যদি কেউ আমার মেসেজে অশ্লীল ছবি বা কুরুচিপূর্ণ মন্তব্য করেন, তবে তারও শাস্তি হওয়া উচিত। আমি শুধু এইটুকুই বলতে চাই, নারীরা কী পোশাক পরছেন, তাদের মেকআপ, জীবনশৈলী, কাজ, বা রাতে কখন বাড়ি ফিরছেন— এসব নিয়ে সমালোচনা করা বন্ধ করুন।’

বর্তমানে ক্যারিয়ারে বেশ ভালো সময় পার করছেন হুমা কুরেশী। তার অভিনীত ‘দিল্লি ক্রাইম থ্রি’ এবং ‘মহারানি ফোর’ সিরিজ দুটি বেশ প্রশংসা কুড়িয়েছে দর্শক মহলে

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: