![]()

cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla

ডেইলি সিলেট ডেস্ক ::
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে বিদেশে অবস্থানরত ১৭ হাজার ৯০০ জনের বেশি প্রবাসী বাংলাদেশি ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন করেছেন।
নির্বাচন কমিশনের পোস্টাল ভোটিং আপডেট তথ্য অনুযায়ী, প্রথম পর্বে পূর্ব এশিয়া, আফ্রিকা ও দক্ষিণ আমেরিকা অঞ্চলে বসবাসরত প্রবাসীরা ভোটের নিবন্ধন করেছেন। অ্যাপ চালুর পর গতকাল রোববার রাত ৮টা পর্যন্ত এসব অঞ্চলের বিভিন্ন দেশে ১৭ হাজার ৯০৭ জন নিবন্ধন করেছেন। এর মধ্যে পুরুষ ১৬ হাজার ৩৫৫ জন এবং নারী ১ হাজার ৫৫২ জন।
দেশ অনুযায়ী, দক্ষিণ কোরিয়ায় ৭ হাজার ৭৬৮ জন, জাপানে ৪ হাজার ৬০৬ জন, দক্ষিণ আফ্রিকায় ২ হাজার ৩১১ জন এবং চীনে ১ হাজার ২৮৯ জন প্রবাসী ভোটার রয়েছেন।
১৮ নভেম্বর প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ উদ্বোধন করেন এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ১৪৮টি দেশে পোস্টাল ভোটিং নিবন্ধনের সময়সূচি ঘোষণা করেন।
নির্বাচন কমিশন সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) মো. রুহুল আমিন মল্লিক জানান, ২৪ নভেম্বর থেকে ২৮ নভেম্বর উত্তর আমেরিকা ও ওশেনিয়া, ২৯ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর ইউরোপ, ৪ থেকে ৮ ডিসেম্বর সৌদি আরব, ৯ থেকে ১৩ ডিসেম্বর দক্ষিণ এশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়া এবং ১৪ থেকে ১৮ ডিসেম্বর মধ্যপ্রাচ্যে (সৌদি আরব ছাড়া অন্যান্য দেশ) বসবাসরত প্রবাসী ভোটাররা নিবন্ধন করতে পারবেন।
নিবন্ধন প্রক্রিয়ায় প্রবাসী ভোটার যে দেশ থেকে ভোট দিতে ইচ্ছুক, কেবল সেই দেশের মুঠোফোন নম্বর ব্যবহার করতে হবে। পোস্টাল ব্যালট প্রাপ্তি ও ভোট প্রদানের জন্য Google Play Store বা App Store থেকে ‘পোস্টাল ভোট বিডি’ মোবাইল অ্যাপ ডাউনলোড ও ইনস্টল করতে হবে। ব্যবহারকারী বাংলা/ইংরেজি যেকোনো ভাষা নির্বাচন করে নিবন্ধনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র ও নির্দেশাবলি সম্পর্কে জানতে পারবেন।
ইসির কর্মকর্তারা জানিয়েছেন, বিদেশে ব্যালট প্রাপ্তি নিশ্চিত করতে নির্ভুল ঠিকানা প্রদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।